Tuesday, April 14, 2026

ভবিষ্যতের সংক্রমণের খবর মিলবে বর্তমানে! AI সাহায্য নিচ্ছে আইসিএমআর

Date:

Share post:

আগামী দিনে কোনও বড় সংক্রমণ মানব জীবনকে অতিষ্ঠ করে তুলবে কিনা তা জানতে আর ভবিষ্যৎ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বর্তমান সময়েই জানা যাবে আগামীতে কোন সংক্রমণ (pandemic alert) আসতে চলেছে এবং তার সব খুঁটিনাটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বড় পদক্ষেপ করতে চলেছে আইসিএমআর (ICMR)। কোভিড ১৯ (Covid 19 virus) থেকে শিক্ষা নিয়ে এবার মহামারী মোকাবিলায় ন্যাশনাল ওয়ান হেলথ মিশনের (National One Health Mission) আওতায় একটি এআই ( artificial intelligence) নির্ভর উন্নত নজরদারি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হয়েছে। যার লক্ষ্য ভবিষ্যতে সংক্রমণ ঘটাতে পারে এমন নতুন রোগজীবাণুকে দ্রুত শনাক্ত করা (AI pathogen surveillance)।

ICMR সূত্রে জানা গেছে জুনোটিক রোগ, বিভিন্ন ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং পরজীবী ভাইরাসের বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে নয়া প্রযুক্তি তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। যাতে মহামারী ছড়িয়ে পড়ার আগেই সম্ভাব্য বিপদকে চিহ্নিত করা যায়। এই AI-ভিত্তিক ‘প্যাথোজেন নজরদারি ব্যবস্থা’ কোনও সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই তার উৎস, বিস্তার সন্ধান করার চেষ্টা করবে। যদি এই প্রজেক্টে সাফল্য আসে তাহলে ভারতের চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা ঘটবে বলে আশাবাদী চিকিৎসকরা।মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, প্রাণীদের রোগ সংক্রান্ত তথ্য – পরিসংখ্যান এবং পরিবেশগত ডেটা, এই তিন উৎসকে একত্রে বিশ্লেষণ করে আগাম ইঙ্গিত বোঝার লক্ষ্যেই এই ব্যবস্থাপনা কাজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রমণ প্লাস্টার ও পরিবেশগত কারণ দ্রুত সনাক্ত করতে পারবে। ফলে মহামারী তৈরি হওয়ার আগেই আগাম সর্তকতা অবলম্বন করা সম্ভব হবে।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...