Tuesday, April 14, 2026

ট্রিপল ট্যাক্সে চলছে বিজেপির ‘ডবল ইঞ্জিন’, সোশ্যাল মিডিয়ায় তোপ অভিষেকের 

Date:

Share post:

মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তোলার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।  বুধবার সকালে তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘’ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু বিজেপির এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্সে।’’ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে ট্যাক্স সাধারণ মানুষের আতঙ্কের কারণ ভিডিও সমেত তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে তৃণমূল সাংসদের পোস্টে।

প্রসঙ্গত, বাজেট অধিবেশনে মোদি সরকারকে আক্রমণ করে একের পরে এক তথ্য তুলে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বাজেটকে নিশানা করেন অভিষেক। তাঁর ভাষণের সময় গেরুয়া শিবিরে ছিল চরম নিস্তব্ধতা। মঙ্গলবার নিজের ৩৪ মিনিট ৪০ সেকেন্ডের বাজেট বক্তব্যে মোদি সরকারের ঘৃণ্য রাজনীতি এবং কঙ্কালসার চেহারা যেভাবে তুলে ধরেছেন তিনি, সেটা দেখার পরে প্রশংসায় পঞ্চমুখ বিরোধী শিবির। অধিবেশনে অভিষেক  বলেন, ”সংবিধান রাজ্যগুলির মধ্যে সমতার কথা বলে, কিন্তু এই সরকার বেছে বেছে নিজেদের জোটসঙ্গীদের সাহায্য করছে আর বিরোধীদের ভাতে মারছে। এটা ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’ নয়, বরং এটা একটা ‘সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম’। কেন্দ্রীয় বাজেট একটাই নীতির উপর দাঁড়িয়ে আছে— সবকিছুই ‘তিনগুণ’। এটি প্রভাবশালীদের জন্য ‘ট্রিপল বোনানজা’ বা এবং গরিবদের জন্য ‘ট্রিপল লক’।”

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...