Monday, April 13, 2026

কয়লা পাচারে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম! বিস্ফোরক পোস্ট কুণালের

Date:

Share post:

কয়লা পাচারে জড়িয়েছে বিজেপি নেতার নাম! কয়লা পাচার মামলায় মঙ্গলবার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ED)। ধৃতদের জিজ্ঞাসাবাদে বিজেপির (BJP) এক শীর্ষ এক নেতার নাম উঠে এসেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। জানতে পেরে সেই বিজেপি নেতা দিল্লি ছুটে ছিলেন।

বাংলায় নির্বাচনের আগেই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। শুরু হয়ে গিয়েছে ধরপাড়ক। মঙ্গলবার,  মামা-ভাগ্নে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেফতার করে ইডি (ED)। অভিযোগ, বাম আমলেই অবৈধভাবে কয়লা পাচার শুরু দুজনের। মামা-ভাগ্নে শুধু কয়লা নয়, বালি পাচারেও জাল বিস্তার করেন বলে অভিযোগ। বিভিন্ন সময়ে তল্লাশিতে বিপুল পরিমাণ বেহিসেবি নগদ এবং পাচার সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। সেই সূত্রেই চিন্ময়-কিরণকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে আসে, প্রভাবশালীদের কাছে প্রটেকশন মানি পৌঁছে দেওয়ার কাজ করতেন মামা-ভাগ্নে। কুণালের অভিযোগ, এই প্রভাবশালী হলেন এক বিজেপি নেতা।


নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ করে কুণাল লেখেন, “Breaking: কয়লা মামলায় যে দুজন সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার, তাদের বয়ানে বিজেপির এক শীর্ষনেতার নাম এসেছে। মাসে বিপুল টাকা যেত তাঁর কাছে। ইডি তাঁর বয়ান রেকর্ডের জন্য নোটিস জারির পথে। খবর পেয়ে তিনি গতকাল দিল্লি গিয়েছিলেন সামাল দিতে। এখনও ইডি অফিসে কোনো রক্ষাকবচের বার্তা আসেনি। প্রশ্ন হল, বিজেপি নেতার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে? নাকি যে কোনো মুহূর্তে দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষাকবচ এসে যাবে? – সূত্রের খবর।“ এখন এই বিজেপি নেতাকেও মামলায় ইডি জড়াবে, না কি গেরুয়া ওয়াশিং মেশিনে তিনি সাদা হয়ে যাবেন-সেটাই দেখার।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...