Monday, April 13, 2026

রাজ্যে কত সংশোধনাগার, শূন্যপদই বা কত? রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

Share post:

বর্তমানে রাজ্যে ক’টা সংশোধনাগার রয়েছে এবং সেগুলির পরিস্থিতি কি, বুধবার তা জানাতে চেয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ রাজ্যের সংশোধনাগারগুলিতে পর্যাপ্ত জায়গার তুলনায় অধিকসংখ্যক বন্দী। এনিয়ে দায়ের হওয়া মামলায় সংশোধনাগারের পরিস্থিতি জানতে চাওয়ার পাশাপাশি, নতুন সংশোধনাগার তৈরি করতে কত খরচ হবে, কতজন বন্দিকে রাখা যাবে সে বিষয়ে তা নিয়েও রাজ্যকে একমাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ:শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, সংশোধনাগারগুলিতে কর্মচারী পর্যাপ্ত আচ্ছে কি না, শূন্যপদ থাকলে সেখানে নিয়োগ করা হয়েছে কি না এবং ২০২২ সাল থেকে এপর্যন্ত সংশোধনাগারে কত বন্দির মৃত্যু হয়েছে, বন্দি মৃত্যুর পর তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না তাও রাজ্যকে জানাতে হবে। আদালতের পর্যবেক্ষণ, আদালত বারবার নির্দেশ দেওয়ার সত্ত্বেও সংশোধনাগারগুলিতে বন্দিদের ভিড় কমানোর সমস্যার সুরাহা কিছু হয়নি। বুধবার তা নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করে আদালত।

আরও পড়ুন- অভিষেকের প্রশ্নবাণ সামলাতে হিমসিম নির্মলা: লাগাতার মিথ্যে ভাষণ লোকসভায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...