গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে।


মেষ: কাজের জায়গায় হঠাৎ যন্ত্রপাতির গোলমাল সাময়িক বাধা আনতে পারে। তবে শিল্পী ও সাহিত্যিকদের জন্য সম্মান ও পরিচিতি বাড়ার সময়। উত্তেজনা নয়, ঠান্ডা মাথাই সাফল্যের চাবিকাঠি।


বৃষ: ব্যস্ততা বাড়বে, কিন্তু সেই সঙ্গেই বাড়বে সাফল্যও। ব্যবসা সম্প্রসারণ ও আর্থিক উন্নতির ইঙ্গিত স্পষ্ট।


মিথুন: প্রযুক্তি বা সফটওয়্যার পেশায় অগ্রগতির সম্ভাবনা। রাজনীতির সঙ্গে যুক্তদের পথে কিছু বাধা আসতে পারে। সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হবে।


কর্কট: পড়াশোনা ও জ্ঞানচর্চার জন্য অনুকূল সময়। চিকিৎসা পেশার সঙ্গে যুক্তদের সাফল্য মিলবে। তবে আয়-ব্যয়ের হিসেব ঠিক রাখুন।


সিংহ: পুরনো বিনিয়োগ বা শেয়ার থেকে লাভের আশা। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াই ভালো।


কন্যা: ইঞ্জিনিয়ার, গণিতবিদ বা বিশ্লেষণধর্মী কাজে যুক্তদের জন্য শুভ দিন। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হবে। পরিবারে ধৈর্য বজায় রাখা জরুরি।

তুলা: কাজের ক্ষেত্র প্রসারিত হবে, অর্থভাগ্যও সহায়। তবে উচ্চশিক্ষায় কিছু বাধা এলেও হাল ছাড়বেন না।


বৃশ্চিক: হস্তশিল্প ও প্রযুক্তিনির্ভর কাজে উন্নতি। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। শরীরের যত্নে অবহেলা করবেন না।


ধনু: লেখক, সাংবাদিক ও চিকিৎসকদের জন্য সম্মান ও সাফল্য। খরচ বাড়তে পারে, তাই বাজেট সামলান। পেটের সমস্যায় সতর্ক থাকুন।

মকর: নির্মাণ বা যন্ত্রপাতি ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। উচ্চশিক্ষা ও নতুন চাকরির সুযোগ আসতে পারে। অর্থনৈতিক উন্নতি নিশ্চিত।

কুম্ভ: পুলিশ, প্রতিরক্ষা বা গোয়েন্দা বিভাগে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা। খরচের চাপ ও দাম্পত্য টানাপোড়েন সামলাতে সংযম দরকার।

মীন: রাগ বা আবেগ নিয়ন্ত্রণে রাখুন। তবু অর্থ, কর্ম ও পড়াশোনায় ইতিবাচক ফল মিলবে।
আরও পড়ুন – বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের


