Sunday, June 14, 2026

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট রাষ্ট্র সংস্কার নিয়েও 

Date:

Share post:

শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন সরকারের পতনের প্রায় সতেরো মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election) অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে ভোট গ্রহণ পর্ব, চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। তারপরই হবে ভোট গণনা। মোট ২৯৯টি আসনের জন্য চলছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ। এই সাধারণ নির্বাচনে ২০০০ জনেরও বেশি প্রার্থী লড়াই করছেন, যার মধ্যে মাত্র ৭৮ জন মহিলা। এবারের ভোটে মোট ৬০টি রেজিস্ট্রেড রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে বলে জানা গেছে। এ বারে একইসঙ্গে দু’টি করে ভোট দেবেন বাংলাদেশের ভোটারেরা। একটি প্রার্থী বাছাইয়ের ভোট। অন্যটি সে দেশে প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত বিষয়ে ভোটারের মতামত। পরবর্তীতে যা নিয়ে একটি গণভোট হবে এবং প্রার্থী বাছাইয়ের সঙ্গে সেটির বিষয়েও নিজেদের মতামত জানাবেন বাংলাদেশি নাগরিকরা।

অন্তর্বর্তী সরকারের আমলে সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের প্রশাসন। সাম্প্রতিককালের অশান্তি এবং অস্থিরতার কথা মাথায় রেখে স্পর্শকাতর চিকেনস্ নেক-এ (chicken’s neck)বাড়তি নজরদারি রাখা হচ্ছে। বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লক্ষ, নতুন ভোটার প্রায় ৩.৫৮ শতাংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ থেকে ৬৮ শতাংশ ভোট পড়লে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে জানাচ্ছে এক জনমত সমীক্ষা। নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারি রাখার পাশাপাশি নিরাপত্তা রক্ষীরা বডি ক্যাম পরে থাকবেন। স্পর্শকাতর এলাকায় চলবে ড্রোন নজরদারিও। ৪৩ হাজার ভোট কেন্দ্রের জন্য অন্তত ৯ লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী রাখা হয়েছে বলে কমিশন (Bangladesh Election Commission) সূত্রে জানা গেছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...