Thursday, March 26, 2026

আজ ভিনরাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পুরুলিয়ার বাড়িতে যাবেন অভিষেক

Date:

Share post:

মহারাষ্ট্রের পুণেতে নিহত পুরুলিয়ার (Purulia) পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর (Sukhen Mahato) পরিবারের সঙ্গে দেখা করতে আজ বান্দোয়ান যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর দুপুর ১২টা নাগাদ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে বারবার বাঙালিদের উপর আক্রমণ নেমে এসেছে। পুরুলিয়ার শ্রমিকের মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়া পোস্ট করে গর্জে উঠেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদও জানানো হবে।

যত দিন যাচ্ছে ততই কেন্দ্রের ‘স্বৈরাচারী’ শাসকের অত্যাচারে প্রাণ যাচ্ছে বাংলাভাষী নাগরিকের। এর আগেও মহারাষ্ট্র – ওড়িশাসহ একাধিক রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে পরিযায়ী শ্রমিককে মেরে ফেলার অভিযোগ উঠেছে। মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) অবশ্য দাবি যে বচসার জেরেই নাকি মৃত্যু হয়েছে সুখেনের। আজ পুরুলিয়ায় গিয়ে অভিষেক কী বলেন সেদিকে নজর থাকবে।

 

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...