Thursday, March 26, 2026

বালুরঘাটে জমজমাট রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, উপস্থিত ক্রেতা সুরক্ষা মন্ত্রীও

Date:

Share post:

ক্রিকেট, ফুটবলের বাইরেও অন্য খেলাধুলাও জনপ্রিয় হচ্ছে বাংলায়। শুধু কলকাতা কেন্দ্রিক খেলাই নয়, উত্তরবঙ্গেও হচ্ছে রাজ্য এবং জাতীয় স্তরের টুর্নামেন্টেক আসর। বালুরঘাটে (Balurghat)গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য পর্যায়ের সিনিয়র রাজ্য পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন (badminton championship)প্রতিযোগিতা। শুক্রবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁর উপস্থিতিতে আরও জমজমাট ভাবে টুর্নামেন্টের সমাপ্তি হল।

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বালুরঘাটে(Balurghat) শুরু হয়েছে এই রাজ্য পর্যায়ের সিনিয়র ম্যান অ্যান্ড ওমেন স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষ দিন ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। বালুরঘাট টাউন ক্লাবের ইনডোর স্টেডিয়াম এবং বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাবের ইনডোর স্টেডিয়ামে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালের দিন দুই স্টেডিয়ামেই দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের লড়াই, দ্রুত র‍্যালি আর প্রতিটি পয়েন্টে উত্তেজনা তৈরি করে দেয় গোটা পরিবেশ।

কয়েক মাস আগে পথ চলা শুরু করে বালুরঘাটের ইনডোর স্টেডিয়াম। শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে। ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প দিয়ে এই ইনডোর স্টেডিয়ামের পথচলা শুরু হয়।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...