Tuesday, June 16, 2026

সেচ ব্যবস্থায় কারবন নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

ক্ষুদ্র সেচ ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণের হার কমাতে পরিবেশবান্ধব উদ্যোগে জোর দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া (Manas Ranjan Bhuiyan) জানান, চলতি অর্থবছরে রবি ও বোরো চাষের জন্য রাজ্যে যথাক্রমে ৭ লক্ষ ১৬ হাজার এবং ৩ লক্ষ ১২ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে।

এই জমিতে সেচের জল সরবরাহের জন্য ৬ হাজার ৭১২টি সৌরশক্তি চালিত ক্ষুদ্র সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ৭৪ হাজার ২৩৭ হেক্টর জমিতে সেচের সুবিধা মিলছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে ২২১টি হাইড্রাম প্রকল্প চালু করা হয়েছে। সেখান থেকে ১ হাজার ৭১৬ হেক্টর জমিতে সেচের জল পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আরও পড়ুন: জিআই ট্যাগের আশায় বলাগড়ের নৌ শিল্পীরা

মন্ত্রী আরও জানান, সরকারি মালিকানাধীন ও পরিচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প থেকে কৃষিজমিতে জল নেওয়ার ক্ষেত্রে প্রতি একর-ইঞ্চি হিসাবে যে ১৭ টাকা করে জলকর নেওয়া হত, তা মুকুব করে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের ৯ হাজার ৯৬৫টি ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় থাকা ৩ লক্ষ ৬ হাজার হেক্টর জমিতে চাষ করা প্রায় ১০ লক্ষ ৬৬ হাজার কৃষক উপকৃত হবেন বলে দাবি তাঁর।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...