Thursday, March 5, 2026

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে বিএনপি, ‘তারেক ভাই’কে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১৭ বছর পর দেশে ফিরেই ম্যাজিক দেখালেন খালেদা জিয়ার পুত্র তারিখ রহমান ( (Tarique Rahman)। দীর্ঘ সময়ের পর বাংলাদেশের মসনদে পুরুষ প্রধানমন্ত্রী বসতে চলেছেন। প্রতিদ্বন্দ্বী জামাতকে অনেকটা পিছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে বিএনপি (BNP)। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরল এই দল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ‘তারেক ভাই’কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের বার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার সকাল থেকে ভোটের ফলাফল আসতেই দেখা যায়, ভরাডুবি হয়েছে জামাতের। ছাত্র সমাজের প্রতিও আস্থা রাখেননি সে দেশের নাগরিকরা। মহিলাদের একটা বড় অংশ সমর্থন করেছে বিএনপিকে। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের মানুষকে আগাম রমজান মোবারক জানান মমতা। তিনি লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

শুক্রবার সকালে ফলাফল ঘোষণায় বাংলাদেশের নির্বাচন কমিশন (EC) জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪। ২৯৯ আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দলের সভাপতি দুটি আসন থেকেই বড় ব্যবধানে জয় পেয়েছেন। অনেকেই মনে করছেন বাংলায় মমতার মডেল থেকেই বাংলাদেশে জয়ের পথ মসৃণ করার রাস্তা খুঁজে পেয়েছেন তারেক।নির্বাচনী ইস্তেহারে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল তাঁর দল। ওয়াকিবহাল মহলের মতে, প্রত্যাবর্তন এই পরিবর্তনের ম্যাজিক ঘটলো সেই মাস্টারস্ট্রোকেই। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০৩ আসনে জয়ী বিএনপি, ৭১ আসনে জিতে প্রধান বিরোধী দল জামাত। আর কিছু সময়ের মধ্যেই অফিশিয়ালি ফলাফল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...

হারের পর ড্র, আইএসএলের শুরুতেই ইস্টবেঙ্গলের খেলায় অশনি সংকেত

আইএসএলে(ISL) আটকে গেল ইস্টবেঙ্গল(East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র লাল হলুদের। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল...

ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পিএসসির

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ। ইংরেজি মাধ্যমের হাই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক...

বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য প্রস্তুত: চ্যালেঞ্জ মমতার

কুণাল ঘোষ বিজেপিকে আমি ছক্কা মারব। বৃহস্পতিবার নিউজ ১৮ বাংলা চ্যানেলের সোজাসাপটা অনুষ্ঠানে সম্পাদক বিশ্ব মজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে এই...