Thursday, March 26, 2026

ISL:অভিষেক পর্বেই লক্ষ্য স্থির করে দিলেন লোবেরা, প্রেম দিবসে নতুন অবতারে দিমি!

Date:

Share post:

অপেক্ষা আর মাত্র ২৪ ঘণ্টার, প্রেম দিবসের সন্ধ্যায় ফের সচল হতে চলেছে ভারতীয় ফুটবল। যুবভারতীতে আইএসএলের (ISL) প্রথম ম্য়াচে মোহনবাগান মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্সের। প্রথম ম্যাচে নামার আগেই লক্ষ্য বেঁধে দিলেন সবুজ মেরুন কোচ সার্জিও লোবেরা( Sergio Lobera)। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ।

অনেক সময় দলকে অনুশীলন করিয়েছেন , এবার শুরু পরীক্ষা। লিগ শুরুর আগের দিনই নিজের দলের জন্য টার্গেট বেঁধে দিলেন মোহনবাগানের হেডস্যার। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের লক্ষ লিগের শীর্ষে থাকা তবেই প্রমান হবে আমরা সেরা দল। প্লে অফ হবে না এই সব নিয়ে ভাবছি না।
১৩ ম্যাচের লিগ আমি কোনও অজুহাত দিতে চাই না। দীর্ঘ সময় পর আবার আইএসএল শুরু হচ্ছে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।

আমরা অনেক দিন ধরে অনুশীলন করেছি কিন্তু ফাইনালি আমাদের মাঠে গিয়ে প্রমান করতে হবে। খেলাটার নাম ফুটবল। মোহনবাগান বড় দল এই দলের প্রতি অনেক সমর্থকদের চাপ থাকবে। আমি সম্মানিত এই দলের কোচ হতে পেরে।

কেরল টিম দল নিয়ে লোবেরা ( Sergio Lobera)বলেন, এই দলটি প্রায় নতুন তারা নতুন প্লেয়ার সই করিয়েছে। আমাদের ফোকাস সব দলকে নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ নিয়ে। আমরা জানি কেরল চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করবে। ঘরের মাঠে লিগ শুরু করতে পেরে আমরা খুশি। আমরা আমাদের সমর্থকদের সামনে খেলতে পারব। এটা আমাদের কাছে ভালো সুযোগ। কেরল কিন্তু সুপার কাপ খেলেছে। আমি 0 থেকে শুরু করছি। আমি অতীত নিয়ে ভাবি না বর্তমান নিয়ে ভাবি। আমে রানওয়াডে খুব ভালো প্লেয়ার দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে। একইসঙ্গে তাঁর বক্তব্য, আমরা সমর্থকদের জন্য খেলি আশা করি আগামীকাল তারা স্টেডিয়াম ভরিয়ে তুলবেন তারা মাঠে এসে আনন্দ পাবেন।

চাপ প্রসঙ্গে লোবেরা বলেন, আমি চাপ নিয়ে চলতে ভালোবাসি। আমি জানি আমি চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়েছি। এই দলে দারুন প্লেয়ার আছে তারা খুব পেশাদার, এই চাপ টা উপভোগ করছি। এবার তিনি মোহনবাগানে পাচ্ছেন না প্রিয় পাত্র হুগো বুমোসকে। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য়, হুগো বুমোস এর মত প্লেয়ার নেই। আমি জানি হুগো ভালো প্লেয়ার কিন্তু আমাদের দলেও ওর মত খেলা প্লেয়ার আছে। আমাদের ফুল স্কোয়াড আছে। আমি দলকে ব্যালেন্স এ খেলাতে পছন্দ করি।

প্রেম দিবসে নতুন অবতারে দিমিকে দেখার অপেক্ষায় মোহনবাগান সমর্থকরা। কোচ বদল হয়েছে এবার তাঁর খেলাও বদল হতে চলেছে। এই আভাস দিয়ে অজি তারকা বলেন, নতুন কোচ এসেছেন। আমাদের সব কিছু পজেটিভ আছে। আমি 11 জনে থাকব কিনা সেটা কোচ বলবেন। আমাদের দলে সবাই ভালো ফুটবলার আছেন। আমি খুব উত্তেজিত , আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে আগামীকাল বিশেষ দিন প্রেম দিবস। আগামীকাল দিনটা আমাদের ফ্যানদের স্মরণীয় করে রাখতে চাইব।

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...