Friday, June 19, 2026

বিএনপি-র উপর ভরসা বাংলাদেশের জনতার, খালেদা পুত্রকে শুভেচ্ছা মোদির 

Date:

Share post:

বাংলাদেশ নির্বাচনের ফলাফল (Bangladesh election result) ঘোষণা না হলেও সিংহাসনে যে বিএনপি বসতে চলেছে তা একপ্রকার স্পষ্ট হয়ে গেছে। তিনশো আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়েছে এবং দুশোর বেশি আসন পেয়ে সরকার গড়ার রাস্তা নিশ্চিত করেছে বিএনপি (BNP)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান, দুটিতেই জিতেছেন তারেক রহমান(Tarique Rahman)। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তাঁর দল। যার ফলে দীর্ঘ সময় পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ। দেশের প্রধান বিরোধীদলের আসনে বসতে চলেছে জামাত। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খালেদা পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

আজ কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট, নাগরিক পরিষেবায় নজর মেয়রের

এক বছরের বেশি সময় ধরে দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আওয়ামি লিগ ছাড়াই বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শুরু হতেই বাংলাদেশ জাতীয় দলের জয় এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল। যত সময় এগিয়েছে সেই ছবিটাই স্পষ্ট হয়েছে। শুক্রবার সকালে প্রতিবেশী দেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপি দেশের নির্ণায়ক শক্তির পথে এগিয়েছে। এর জন্য তারেক রহমানকে আমার তরফে উষ্ণ অভিনন্দন। আপনার জয়েই স্পষ্ট যে বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখছেন। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে ভারত রয়েছে। আশা করি, আগামী দিনে আপনার নেতৃ্ত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে। যে বহুবিধ বিষয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে, তা উভয়ের স্বার্থে কার্যকরী হবে।’

১৭ বছর পর দেশে ফিরে শাসকের আসনে বসতে চলেছেন বিএনপি নেতা তারেক রহমন। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছোচ্ছে তাঁর কাছে। একদিকে যখন ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মোদি, তখন ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি নেতাদের শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। সমাজমাধ্যমে পোস্ট করে তারেকের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...