Thursday, March 26, 2026

স্বচ্ছতার লক্ষ্যে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু: ব্রাত্য বসু

Date:

Share post:

শিক্ষক-শিক্ষিকাদের আবেদনপত্র কোথায়, কী পর্যায়ে আটকে তা জানতে এবার অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করল বিদ্যালয় শিক্ষা বিভাগ। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মূলত বিদ্যালয় শিক্ষা বিভাগ আরও স্বচ্ছ ও উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এই সিস্টেম চালু করল। এই সিস্টেমের মাধ্যমে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের জমা হওয়া বিভিন্ন আবেদনের প্রক্রিয়া কী পর্যায়ে আছে তা সহজেই জানা যাবে। এবং সেই আবেদনের নিষ্পত্তি আরও সময়োপযোগী হয়ে উঠবে। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর সেই দেখানো পথেই এবার আরও এক ধাপ এগোল বিদ্যালয় শিক্ষা বিভাগ।

শিক্ষামন্ত্রী জানান, এই ব্যবস্থার মাধ্যমে সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও স্কুল সংক্রান্ত জমা হওয়া আবেদনের তাৎক্ষণিক অবস্থা, অর্থাৎ আবেদনটি জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের কোন আধিকারিকের কাছে কত দিন ধরে বিবেচনাধীন আছে তা সংশ্লিষ্ট স্কুল/আবেদনকারী বা ঊর্ধ্বতন আধিকারিকেরা দেখতে পারবেন। এমনকী প্রস্তাবটি যদি কোনও কারণে রাজ্যস্তরে পাঠানো হয় তাহলেও তা বর্তমানে কোন আধিকারিকের কাছে কত দিন ধরে বিবেচনাধীন আছে তা জানা যাবে। এই ব্যবস্থাপনার সাহায্যে সমস্ত আবেদনপত্রের জমা পড়ার নিরিখে দিনানুক্রমিক রিপোর্ট পাওয়া যাবে। এর সাহায্যে জেলা ও রাজ্যস্তরে পর্যায়ক্রমিক পর্যালোচনা করাও সুবিধা হবে। বলার অপেক্ষা রাখে না এই উদ্যোগ অবশ্যই প্রশাসনিক প্রক্রিয়ায় যেমন একাধারে স্বচ্ছতা বৃদ্ধি করবে তেমনই দ্রুত পরিষেবা প্রদানও করবে।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...