Saturday, May 9, 2026

তামিলনাড়ুতে শুরু লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প: প্রথম কিস্তিতে ৫০০০ টাকা অ্যাকাউন্টে

Date:

Share post:

নির্বাচনমুখী তামিলনাড়ুতে চালু হল লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মহিলা স্বনির্ভরতার প্রকল্প। কালাইগনার ওমেনস রাইটস স্কিম প্রকল্পে শুক্রবার থেকে শুরু হল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) টাকা দেওয়া। প্রথম কিস্তিতে ৫০০০ টাকা দেওয়া হল। এরপর থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন রাজ্যের ১.৩১ কোটি মহিলা। শুক্রবার সেই টাকা অ্যাকাউন্টে দেওয়ার পরই নিজে তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)।

তামিলনাড়ুর (Tamilnadu) মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের অনুকরণে প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকল ১.৩১ কোটি মহিলার অ্যাকাউন্টে। পরিবারের মাথায় অর্থাৎ সবথেকে বয়স্ক যে মহিলা তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মাসিক ১ হাজার টাকা হিসাবে নির্বাচনে জিতলে, অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি এদিন দেন মুখ্যমন্ত্রী (Tamilnadu Chief Minister) স্ট্যালিন।

আরও পড়ুন : ৪৬ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির উদ্যোগ রাজ্যের

বাংলরা পাশাপাশি দেশের যে গুরুত্বপূর্ণ রাজ্যগুলি এবছর বিধানসভা নির্বাচনে অংশ নিতে চলেছে তার মধ্যে অন্যতম তামিলনাড়ু। ইতিমধ্যেই সেখানে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়ার পথে হেঁটেছে নির্বাচন কমিশন, রাজ্যসভায় দাবি করেন ডিএমকে-র জোটসঙ্গী এমএনএম সাংসদ অভিনেতা কামাল হাসান। তাছাড়াও এই প্রকল্প রাজ্যে নির্বাচন বিধি লাগু করার অছিলায় আটকে দেওয়ার অভিযোগও করেছেন ডিএমকে প্রধান স্ট্যালিন। তাই ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের অগ্রিম হিসাবে ৩ হাজার টাকা শুক্রবারই মহিলাদের অ্যাকাউন্টে (bank account) দেওয়া হয়। সেই সঙ্গে গ্রীষ্মকালীন ভাতা হিসাবে ২০০০ টাকা মিলিয়ে একসঙ্গে ৫০০০ টাকা করে পান তামিলনাড়ুর (Tamilnadu) মহিলারা।

Related articles

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...