Tuesday, June 16, 2026

সমকামই পছন্দ! স্বামী-পুত্র ছেড়ে ‘প্রেমিকের’ হাত ধরলেন বীরভূমের ইন্দ্রানী

Date:

Share post:

তিনি সমকামী। বলিষ্ঠভাবে তা সবার সামনে ঘোষণা করেন। আর সেই কারণে সেই সম্পর্ককেই বেছে নিয়ে শিশুপুত্র-স্বামী ছেড়ে পছন্দের মানুষের হাত ধরলেন বীরভূমের ইন্দ্রানী দালাল (Indrani Dalal)। বিহারের (Bihar) তরুণী প্রীতি কুমারীর সঙ্গে বাঁধলেন নতুন ঘর। আগের বিয়ে থেকে মুক্তি পেতে শুক্রবার রামপুরহাট (Rampurhat) মহকুমা আদালত-এ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন তিনি।

ইন্দ্রানীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি—দু’টিই বীরভূম জেলার মাড়গ্রাম থানা এলাকার বসোয়া গ্রামে। কয়েক দিন আগেই তিনি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন। বর্তমানে ১৯ বছরের তরুণী প্রীতি কুমারীর (Priti Kumari) সঙ্গে রয়েছেন।

ইন্দ্রানীর (Indrani Dalal) বক্তব্য, ছোটবেলা থেকেই তিনি নিজের অনুভূতি ও পরিচয় নিয়ে লড়াই করে এসেছেন। অল্প বয়সে নদিয়ার (Nadia) এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একসঙ্গে থাকার আশায় আমদাবাদ (Ahmedabad) পালিয়ে যান। পরে পরিবারের উদ্যোগে তিনি বাড়ি ফিরে আসেন।

এরপর পারিবারিক চাপে গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। একটি পুত্রসন্তানও রয়েছে তাঁদের। কিন্তু ইন্দ্রানীর দাবি,  প্রায় দু’বছর আগে প্রীতি কুমারীর সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং শেষ পর্যন্ত একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন দু’জনেই।

বর্তমানে দু’জনেই বাড়ির বাইরে রয়েছেন। তাঁদের কথায়, সমাজে নিজের পরিচয় ও পছন্দের জায়গা তৈরি করতেই এই সিদ্ধান্ত।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...