Wednesday, May 27, 2026

বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’-এ শব্দই বদলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক! বঙ্কিম-অবমাননার অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দেশের একাধিক রাজ্যে নির্বাচনের আগে হঠাৎই গান রাজনীতি বিজেপির। হঠাৎই মোদির পর নিজেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-প্রেমী প্রমাণের চেষ্টা অমিত শাহর (Amit Shah)। তবে তাদের এই পদক্ষেপে যে আদতে শ্রদ্ধা নেই তা স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) জারি করা বিজ্ঞপ্তিতেই স্পষ্ট, যেখানে দেখা গেল বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra Chattopadhyay) আসল বন্দেমাতরমের (Vande Mataram) শব্দই নিজের মতো বদলে দিয়েছে শাহর মন্ত্রক।

জাতীয় সংগীত ‘জনগণ’র (Jana Gana Mana) আগে ‘বন্দে মাতরাম’ গাওয়া নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। একদিকে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ প্রতিযোগিতার একটি ন্যারেশন তৈরির অভিযোগ উঠেছে। অন্যদিকে এই গান বাধ্যতামূলক করে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত করার অভিযোগ উঠেছে। তবে বাস্তবে প্রকাশিত হয়েছে আরও একটি মারাত্মক ভুল। যা তুলে ধরেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।

বন্দেমাতরম-এর যে স্তবকে রয়েছে ‘সপ্ত কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে…’। সেই অংশটি বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পন্ডিত রবি শংকর, এমনকি আধুনিক সময়ে এ আর রহমানও নিজের মতো করে এতে একাধিক সুর আরোপ করেছেন। সময়ের প্রয়োজনে গানের এই অংশটিতে দেশের জনসংখ্যার নিরিখে পরিবর্তন আনা হয়েছে। তবে সব ক্ষেত্রে কোনও অনুমোদনের মধ্যে দিয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।

আরও পড়ুন : আসলে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে: ‘বন্দে মাতরম’ নির্দেশে গর্জে উঠলেন ব্রাত্য

বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য কোনও অনুমোদনের তোয়াক্কা না করেই নিজের মতো করে বদলে দিয়েছে গানের ওই অংশটি। লেখা হয়েছে ‘কোটি কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে’। এতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুলে ধরা হয়েছে, নরেন্দ্র মোদির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে অসম্মান করার ঘটনা। গানের শব্দের পরিবর্তনকে স্বরাষ্ট্র মন্ত্রকের বঙ্কিম-অপমান বলেই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...