Site Logo

বাদ আরও ১ লক্ষ ৪০ হাজার নাম: একদিন আগেই শেষ শুনানি প্রক্রিয়া

EBBS Desk·
বাদ আরও ১ লক্ষ ৪০ হাজার নাম: একদিন আগেই শেষ শুনানি প্রক্রিয়া

রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব শেষ হওয়ার কথা শনিবার। তার একদিন আগেই ভোটার তথ্য যাচাইয়ের অগ্রগতি নিয়ে পরিসংখ্যান প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO office)। জানানো হল এই শুনানি পর্বের (SIR hearing) পরে বাদ যাচ্ছে আরও ১ লক্ষ ৪০ হাজার নাম।

Sponsored

Sranchi In Article

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal, CEO) জানান, রাজ্যের সর্বত্রই ভোটারদের শুনানি কার্যত শেষ হয়েছে। শুনানির জন্য ডাকা হয়েছিল (SIR notice) মোট ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে। তার মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথিপত্র ইতিমধ্যেই যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : কতজন AERO? জেলায় রিপোর্ট চাইল কমিশন

দফতর সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত তথ্যের প্রায় ৯৭ শতাংশ ইতিমধ্যেই কেন্দ্রীয় পোর্টালে (central election portal) আপলোড করা হয়েছে। শুনানি ও যাচাইয়ের প্রক্রিয়া চলাকালীন এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটারের (voter) নাম অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর আগে ৫৮ লক্ষ ভোটারের নাম বিভিন্ন কারণে বাদ (deletion) গিয়েছিল। তবে শুনানির নথি যাচাই ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরে আরও নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →