বঙ্কিমচন্দ্রের গরিমা তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) ছোট করে ফেলছে মোদি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে ‘বন্দে মাতরম’ সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও ব্রাত্য বসু (Bratya Basu) একাধিক বিষয় নিয়ে সরব হন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের খুন হওয়ার ঘটনার পাশাপাশি ‘বন্দে মাতরম’ (Vande  Mataram) সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে তীব্র ধিক্কার জানান তাঁরা।

এদিন ‘বন্দে মাতরম’ (Vande  Mataram) সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে ব্রাত্য বসু বলেন, “বঙ্কিমচন্দ্রের গরিমা তুলে ধরাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এটা করতে গিয়ে আসলে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে। হিন্দু সাম্প্রদায়িক সংগঠনগুলি কোনওদিনই রবীন্দ্রনাথকে পছন্দ করে না। কারণ, তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। সারাজীবন সব ধর্ম এবং বর্ণের মধ্যে ঐক্যের চেষ্টা করেছেন। তাঁর লেখাতেও তা বারংবার উঠে এসেছে। সে কারণেই রবীন্দ্রনাথ ওদের অপছন্দের। মাস তিনেকের জন্য এই নির্দেশিকা, বাগাড়ম্বর থাকবে। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, তখন এই নির্দেশিকার হদিস কেউ রাখবে না।”

রপরেই সাংবাদিক বৈঠক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে (BJP) কটাক্ষ করে বলেছেন, ” লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattapadyay) ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। যেন চায়ের দোকানে বসতেন! সেই ক্ষতে প্রলেপ দিতেই এই  নির্দেশিকা।“

-

-

-

-

-

-

-