Saturday, March 28, 2026

রবিবাসরীয় সকাল থেকেই ভারত-পাক ক্রিকেট উন্মাদনা, আজ অজিভূমে লড়াই স্মৃতি- হরমনদেরও

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ কলম্বোতে ভারত-পাক মহারণ। সলমন – শাহিনদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী সূর্য- হার্দিকরা। রবিবাসরীয় সকাল থেকে সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তাঘাট -বাজার হাট সর্বত্র আলোচনা শিরোনামে ভারত- পাক ক্রিকেট ম্যাচ (Ind vs Pak)। শনিবার বৃষ্টির কারণে টিম ইন্ডিয়া ভালোভাবে প্র্যাকটিস করতে পারেনি। তবে সামান্য সময়ের জন্য নেট প্র্যাকটিস করেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পেটের সমস্যার কারণে নামিবিয়ার বিরুদ্ধে না খেললেও কলম্বোয় প্র্যাকটিসে স্বমেজাজে ব্যাট করলেন।

আধঘন্টা বোলিং অনুশীলন করেন কুলদীপ। সম্ভবত আজকের ম্যাচে তিনি খেলছেন। পাওয়ার-হিটিংয়ে নজর দেওয়ার পাশাপাশি পাক স্পিনারদের বিরুদ্ধে খেলার বিষয়ে বিশেষ রণকৌশল তৈরি করছে গম্ভীর বাহিনী। রবিবাসরীয় সন্ধ্যায় চির প্রতিদ্বন্দ্বী দুই দেশকে বাইশ গজের লড়াই করতে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে ১৪০ কোটির দেশ।

আজ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian women cricket team) টি-টোয়েন্টি সিরিজ। দুপুর ১:৩০ টা থেকে এসসিজি-তে অজিদের বিরুদ্ধে নামবেন স্মৃতি-হরমনরা (Smriti Mandhana- Harmanpreet Kaur)। সকাল থেকেই চনমনে মেজাজে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দল। ইন্ডিয়ান উইমেন টিমের এই অস্ট্রেলিয়ার সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও তিনটি একদিনের ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ খেলার কথা আছে (Ind W vs Aus W) । ২০২৫ সালের অক্টোবরে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেবার জয়ের হাসি ছিল জেমিমাদের মুখে। এই সিরিজের পর অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালিসা হিলি। তাই পাক ম্যাচের আগে ক্যাঙ্গারুর দেশের সঙ্গে শেফালী- স্মৃতিদের দাপট দেখতে তৈরি ক্রিকেটপ্রেমীরা।

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...