Saturday, March 28, 2026

সাতসকালে কাটোয়া স্টেশনে চাঞ্চল্য, দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে খবরের শিরোনামে কাটোয়া স্টেশন।  দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। (Katwa station fire)  নিমেষের মধ্যে দাউদাউ করে জ্বলে গেল গোটা কামরা। বর্ধমানের কাটোয়া স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ ট্রেন (Katwa azimganj train) । হঠাৎ তাতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাতে কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনটি। রবিবার সকাল ৬.০৫ নাগাদ ট্রেন ছাড়ার কথা থাকলেও ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখতে পান ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে থাকে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দু’টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়ে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। আরপিএফ, জিআরপি গোটা ঘটনা খতিয়ে দেখছে। এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয় এমনকি কিছু ট্রেন দেরিতে চলছিল। তবে আপাতত ট্রেন পরিষেবা স্বাভাবিক।

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...