Monday, March 30, 2026

রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড,মৃত ৭

Date:

Share post:

রাজস্থানের ( Rajasthan)আলওয়ারের তাপুকারার খুশখেরা শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় (Chemical Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কারখানার (Chemical Factory)ভিতরে আরও অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকালে ভিওয়াড়ি এলাকায় একটি কারখানায় পরপর কয়েকটি বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সাতজন শ্রমিকের আগুনে পুড়ে মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপর তিন থেকে চারবার প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল। এর ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক ছিলেন। কয়েকজন বাইরে বেরিয়ে আসতে পারলেও অনেকেই ভেতরে আটকে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুনের তীব্রতা এতটা বেড়েছে। ওই কারখানায় রাসায়নিক পদার্থ ছাড়াও আতশবাজি তৈরির কাজ হত বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু আদৌ এই কারখানা কতটা বৈধ এবং এখানে বাজির কাজ করার অনুমতি ছিল কিনা সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...

ভোটার তালিকায় নাম না থাকলে ‘অনুপ্রবেশকারী’ তকমা? আতঙ্কে ‘আত্মঘাতী’ যুবক

ভোটার তালিকায় নাম না থাকলে দাগিয়ে দেওয়া হবে 'অনুপ্রবেশকারী' (Intruder Fear) বলে! এই আতঙ্কেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ...

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...