Friday, June 19, 2026

স্বস্তি পেলেন রাজপাল, দিল্লি আদালতে জামিন অভিনেতার

Date:

Share post:

দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট অভিনেতা রাজপাল যাদবের(Rajpal Yadav) অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল।সোমবারের শুনানিতে অভিনেতা রাজপাল যাদবের(Rajpal Yadav) জামিনের আবেদনে বিশেষ শর্ত আরোপ করে দিল্লি হাইকোর্ট।

সোমবারের শুনানিতে এদিন বিকেল তিনটের মধ্যে কোর্টে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবেই অন্তর্বর্তী জামিন পাবেন তিনি এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার পরেই রাজপাল যাদবের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, ৯ কোটি টাকার চেক বাউন্স কেসে তিহাড়ে বন্দি ছিলেন রাজপাল যাদব।

প্রসঙ্গত, এতকিছুর মাঝেই তাঁর স্ত্রী রাধা যাদব স্বামীর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন। রাজপালের জামিনে মুক্তি পেয়ে যাওয়ার গুজব উড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, “তিনি এখনও জেলেই আছেন এবং জামিন না পাওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। আমি যতদূর বুঝতে পারছি, তিনি ঠিক আছেন।” পরিবারের পক্ষ থেকে সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এরপরেই তিনি জানান, ”ইন্ডাস্ট্রির অনেকেই ওকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন। এই মুহূর্তে আমি কারও নাম জানাবো না। সবাই ওর পাশে দাঁড়িয়েছে। যারা সাহায্যের হাত বাড়িয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।” যদিও জামিনের পর স্ত্রীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...