গ্রহ-নক্ষত্রের পরিবর্তিত অবস্থান আজ প্রতিটি রাশির জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলবে। কারও জন্য আসছে সাফল্য ও অর্থলাভের সুযোগ, আবার কারও জন্য সতর্কতার বার্তা। চলুন দেখে নেওয়া যাক, আজ আপনার ভাগ্যে কী লেখা আছে।


মেষ: সন্তানদের মধ্যে মতবিরোধ মানসিক চাপ তৈরি করতে পারে। হস্তশিল্প বা সৃজনশীল কাজে যুক্তদের আয় ও কাজের ক্ষেত্র বাড়বে। শরীরের প্রতি যত্ন নিন।


বৃষ: ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চায় মন শান্ত হবে। ব্যবসায় নতুন কাজ বা অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে।


মিথুন: আর্থিক দিক থেকে লাভের সুযোগ আসবে। পড়াশোনা ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। তবে স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না।


কর্কট: টাকা সঞ্চয়ের ভালো সুযোগ মিলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ছোটখাটো দুর্ঘটনা এড়াতে সাবধান থাকুন।


সিংহ: পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায় অগ্রগতি থাকলেও মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। ধৈর্য ধরুন।


কন্যা: লেখালিখি বা সাহিত্যচর্চায় সাফল্য ও প্রশংসা আসতে পারে। আর্থিক শক্তি বাড়বে। মন একটু চঞ্চল থাকতে পারে।

তুলা: কর্ম ও ব্যবসার জন্য দিনটি অনুকূল। তবে আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন।


বৃশ্চিক: কাজের ক্ষেত্রে কিছু বাধা এলেও ধৈর্য রাখলে কাটিয়ে উঠতে পারবেন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য সচেতনতা জরুরি।


ধনু: আইনি বা প্রশাসনিক কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। কন্ট্রাক্টর ও জনসংযোগমূলক কাজে যুক্তদের জন্য শুভ সময়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

মকর: উচ্চশিক্ষা ও গবেষণার কাজে অগ্রগতি হবে। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। ধর্মীয় বা নৈতিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে।

কুম্ভ: ব্যবসায় নতুন সুযোগ ও বরাত আসতে পারে। লাভের সম্ভাবনা থাকলেও শরীর ভালো নাও থাকতে পারে, বিশ্রাম নিন।

মীন: আয়ের দিক থেকে দিনটি অনুকূল। আইনজীবী ও সাহিত্যিকদের কর্মে সুনাম বাড়বে। শিক্ষাক্ষেত্রে ভালো ফল মিলবে।
আরও পড়ুন – ব্যাটে-বলে কেমন পারফরম্যান্স করলেন ভারত-পাক ক্রিকেটাররা? দেখুন একনজরে

