Monday, March 30, 2026

BNP-র বাংলাদেশ জয়ের পরেই সুখবর! গম রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত

Date:

Share post:

বাংলাদেশে(Bangladesh) ভোটে জিতে সরকার গড়তে চলেছে বিএনপি(BNP)। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। এই পরিস্থিতিতে বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সমীকরণ(India Bangladesh)। দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশে গম(wheat )রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর আশা করছেন বন্দরের আমদানিকারকরা।

অভ্যন্তরীণ বাজারে গমের মূল্য বৃদ্ধির অজুহাতে ২০২২ সালের ১৩ মে বাংলাদেশে গম রফতানি বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, গম রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারত সরকার সেটি তুলে নিয়েছে। বর্তমানে ইউক্রেন রাশিয়া থেকে যে গম আমদানি হচ্ছে, তার দাম কিছুটা কম রয়েছে। সেই তুলনায় ভারতের বাজারে বর্তমানে গমের মূল্য কিছুটা বেশি রয়েছে। বর্তমানে ভারত থেকে গম আমদানির সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আগামী কিছু দিন পর নতুন গম উঠতে শুরু করলে দাম কমে আসবে। সেই সময় গম আমদানি করে দেশের বাজারে কম মূল্যে বাজারজাত করা সম্ভব হবে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। ঠিক এরপরেই বাংলাদেশে গম রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ক্রমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...