Monday, March 30, 2026

জেইই মেইনের ফল প্রকাশ

Date:

Share post:

প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন (JEE main 2026) ২০২৬-এর জানুয়ারি সেশনের ফলাফল। এদিন প্রথম পত্রের ফলাফল প্রকাশ করা হয়। প্রথম পত্রে মোট ১২ জনের এনটিএ স্কোর ১০০। তার মধ্যে পশ্চিমবঙ্গের কুন্তল চৌধুরীর প্রাপ্ত এনটিএ স্কোর ৯৯.৯৯৮৪৯০৮।

সোমবার সকলেই আপলোড করা হয়েছিল উত্তরপত্র। ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। দেশ এবং বিদেশের ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল ১৩,০৪,৬৫৩ জন।

জেইই মেইন চলতি বছরের জানুয়ারি সেশনের ফলাফল ১২ ফেব্রুয়ারি ঘোষণা হওয়ার কথা ছিল । ফলাফল প্রকাশের জন্য এনটিএ অতিরিক্ত সময় চেয়েছিল। ফলস্বরূপ চারদিন পিছিয়ে যায় । জানুয়ারি সেশনে ১৩,৫০,০০০-এরও বেশি প্রার্থী বিই এবং বিটেক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৷পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফলের পাশাপাশি, কাট-অফ মার্কও প্রকাশ করা হয়েছে। আরো পড়ুন: JEE Main 2026-এর ফলপ্রকাশ আজ! কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট

Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...