Saturday, May 30, 2026

চার বার শুনানিতে ডাক! ‘নাম বাদ পড়ার আতঙ্কে’ ডানকুনিতে মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

এসআইআর আতঙ্কে জারি মৃত্যু মিছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হুগলির ডানকুনির এক প্রৌঢ়ের। পেশায় ঝালমুড়ি বিক্রেতা ওই প্রৌঢ়ের নাম শেখ আনোয়ার (৬৯)। পরিবারের অভিযোগ, ভিটেমাটি হারানোর আশঙ্কায় এবং দফায় দফায় শুনানির চাপে মানসিক অবসাদে ভুগছিলেন ৬৯ বছর বয়সি শেখ আনোয়ার। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ডানকুনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপি দায়ী।

ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আনোয়ার পেশায় ছিলেন সামান্য ঝালমুড়ি বিক্রেতা। পরিবার সূত্রে খবর, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর কাছে এসআইআর সংক্রান্ত নোটিশ আসে। এক বার নয়, পর পর চার বার তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। প্রতিবারই নথিপত্র নিয়ে হাজির হয়েছিলেন তিনি, কিন্তু প্রতিবারই নতুন করে সংশয় প্রকাশ করা হচ্ছিল বলে অভিযোগ। শেষমেশ এলাকার পাঁচ জনের সই সংবলিত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই সব নথি জোগাড় করলেও তা জমা দেওয়ার আগেই চিরতরে চলে গেলেন আনোয়ার।

প্রতিবেশীরা জানিয়েছেন, রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ও আনোয়ারের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। নথিপত্র ঠিকঠাক আছে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর পরিজনদের দাবি, বারবার শুনানির ডাক এবং নাগরিকত্ব হারানো বা উচ্ছেদের আশঙ্কায় আনোয়ার চূড়ান্ত দুশ্চিন্তায় ছিলেন। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তাঁর হৃৎপিণ্ড বিকল হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এসআইআর-এর নামে হেনস্থা করছে। তারই বলি হলেন এই প্রৌঢ়। ডানকুনির এই ঘটনা এসআইআর প্রক্রিয়া নিয়ে জনমানসে জমানো ক্ষোভকে আরও উস্কে দিল।

আরও পড়ুন- কৌটোয় যত্নে আগলে ‘মায়ের স্মৃতি’, আবেগপ্রবণ মমতা

_

_

_

_

_

_

_

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...