Friday, June 19, 2026

উদ্ধার হল না তথ্য! অজিত পাওয়ারের দুর্ঘটনগ্রস্ত বিমানের দগ্ধ ব্ল্যাক বক্সের প্রযুক্তিগত পরীক্ষার প্রয়োজন

Date:

Share post:

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Ajit Pawar) মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছিল ভেঙে পড়া বিমানের ব্ল্যাকবক্স। বিমানের ব্ল্যাকবক্সেই (Black Box) বিমানের গতিবিধি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি এবং ককপিটের ভিতরের কথোপকথনের রেকর্ড করা থাকে। ফলে ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখে অজিতের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল ককপিটে (Cockpit) সেই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু আদতে খুব সহজসাধ্য বিষয় সেটা একেবারেই হল না। ব্ল্যাক বক্স এতটাই পুড়ে গিয়েছে যে তথ্য সংগ্রহ করা গেলেও সেগুলো ‘ডিকোড’ করা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। অতএব আপাতত আরও প্রযুক্তিগত পরীক্ষার ওপরেই ভরসা করা ছাড়া উপায় নেই বলেই সূত্রের খবর।

সরকারের তরফে তদন্তের অগ্রগতি নিয়ে আগামী এক,দু’দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্য পুনরুদ্ধারের জন্য ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্সটি বিদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে, DGCA বিমানটির উড়ানের যোগ্যতা এবং স্বাস্থ্যের উপর একটি তদন্ত শুরু করেছে। এই তদন্তে প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। অপারেটিং কোম্পানি থেকে উদ্ধার করা নথি পর্যালোচনা করছেন তদন্তকারীরা। যদিও পরিবারের তরফে বারংবার তদন্তের অগ্রগতির ওপর জোর দেওয়া হচ্ছে বলেই খবর।

প্রসঙ্গত, দুর্ঘটনার পর সন্ধ্যায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো-র একটি বিশেষ দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক তদন্ত শুরু করে। ভেঙে পড়া লিয়ারজেট-৪৫ মডেলের বিমানটির ব্ল্যাকবক্স (Black Box) উদ্ধার করা হয়। সেটির মধ্যে থাকা তথ্য বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল। দুর্ঘটনার আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল ককপিটের অভ্যন্তরে পূর্ণাঙ্গ রিপোর্ট এলেই জানা যাবে বলে মনে করা হয়েছিল কিন্তু ফল আশানুরূপ একেবারেই হয়নি বলেই সূত্রের খবর। তবে ডিজিসিএ-র তরফে জানা গিয়েছিল দুর্ঘটনার আগের মুহূর্তে একজন পাইলট, অপর জন ফার্স্ট অফিসারের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠে, ‘‘ওহ্ শিট!’’ যদিও তারপর ওই বিমান থেকে আর কোনও সাড়াপাওয়া যায়নি।

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...