আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, আয়-স্বাস্থ্য-চাকরির পূর্ণ পূর্বাভাস

Date:

Share post:

গ্রহের ইঙ্গিতে কোন রাশির সামনে কী অপেক্ষা করছে, চলুন একটু ভিন্ন স্বাদে দেখে নেওয়া যাক আজকের ভাগ্যচিত্র।

মেষ: উৎপাদন বা ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য আজ লাভের হাওয়া বইবে। ব্যবসা বাড়ার সঙ্গে আয়ও বাড়তে পারে। সেলস ও মেডিকেল পেশায় কর্মরতদের জন্য সাফল্যের খবর। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক।

বৃষ: নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা। সামাজিক কাজের মাধ্যমে সম্মান পেতে পারেন। শরীরও বেশ ভালো সাড়া দেবে।

মিথুন: পড়াশোনায় ভালো ফল মিলতে পারে। আয় বাড়লেও কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্কের টানাপোড়েন হতে পারে।

কর্কট: আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সুখবর মিলতে পারে। কাজে কিছু বাধা এলেও শেষে সাফল্য নিশ্চিত। ওষুধ বা ফার্মা ব্যবসায় লাভের ইঙ্গিত।

সিংহ: কাজের সূত্রে নতুন জায়গায় যাওয়ার সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। শিক্ষায় সামান্য বাধা থাকলেও আর্থিক দিক শক্ত থাকবে।

কন্যা: ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবল। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য দিনটি অনুকূল। অযথা বিতর্কে না জড়ানোই ভালো।

তুলা: পরিশ্রমের ফল মিলবে হাতে-নাতে। অর্থনৈতিক উন্নতি হলেও শরীরের যত্ন নেওয়া জরুরি।

বৃশ্চিক: চিকিৎসা ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের জন্য সাফল্যের সময়। আয় বাড়বে, পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও শুভ সংবাদ মিলতে পারে।

ধনু: আলস্য বড় সুযোগ নষ্ট করতে পারে, তাই সক্রিয় থাকুন। ব্যবসায় নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।

মকর: অর্থপ্রাপ্তির জোরালো সম্ভাবনা। কর্মজীবনে উন্নতি এবং আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে।

কুম্ভ: গবেষণা ও বিজ্ঞানচর্চায় সাফল্য মিলবে। আয় বাড়লেও মানসিক চাপ বা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা দরকার।

মীন: সমাজসেবামূলক কাজে সম্মান ও সাফল্য পাবেন। কাজের সূত্রে বদলির সম্ভাবনা রয়েছে। তবে খরচের দিকে একটু লাগাম টানুন।

আরও পড়ুন – কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

spot_img

Related articles

নজরে নবান্ন, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মমতা

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly ssembly Election) যেকোনও সময় ঘোষণা হতে পারে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেকের, নতুন মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh ) নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রায় আড়াই দশক পর ফের মসনদে বসতে...

কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল...

আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

রাজ্যে আমাদের এখন শাসক ও প্রধান বিরোধীদলের মতো আচরণ করতে হচ্ছে! এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা...