Tuesday, June 2, 2026

ভারসাম্যের খেলা! কমিশনের নিয়োগ করা ৩ আধিকারিককে সাসপেন্ড

Date:

Share post:

ক্রমাগত বাংলার আধিকারিকদের উপর কাজের চাপ বাড়িয়ে আবার তাঁদেরই শাস্তির মুখে ফেলে প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। রাজ্য-কমিশন সংঘাতে এই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ক্রমশ বাড়ছে উত্তাপ। এই পরিস্থিতিতে নিজেদের নিয়োগ করা কেন্দ্র সরকারের আধিকারিকদেরই সাসপেনশনের (suspension) পথে হেঁটে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ প্রমাণের চেষ্টা রাজ্যের সিইও-র (CEO)।

মঙ্গলবার রাজ্যের নির্বাচন কমিশন দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে তিন মাইক্রো অবজার্ভার (Micro Observer) পদমর্যাদার আধিকারিককে নির্বাচনী কাজ থেকে সাসপেন্ড (suspend) করা হয়। তিন মাইক্রো অবজার্ভারই উত্তর চব্বিশ পরগণা জেলার জন্য কাজ করছিলেন। রবিবারই নতুন করে রাজ্যের সাত আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন জারি করেছে নির্বাচন কমিশন। তাতে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় অব্যাহত। এই পরিস্থিতিতে এবার সাসপেনশনের নোটিশ দিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal, CEO)।

আরও পডুন : নির্বাচনের আগে গলার কাঁটা প্রতীক উরের চিঠি! কীসের সংঘাত প্রকাশ্যে আসা ঠেকাতে মাঠে প্রবীণ বাম নেতারা

সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগণার তিন মাইক্রো অবজার্ভারের (Micro Observer) বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। নিজেদের কাজ অন্যদের দিয়ে করানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ও আয়কর দফতরের এই তিন কর্মীকে তাই সাসপেন্ড (suspend) করা হয়েছে। তাঁদের জায়গায় রোল অবজার্ভাররা তাঁদের কাজ সম্পূর্ণ করবেন। তাঁদেরও নিজেদের কাজ নিজেদেরই করার নির্দেশ জারি করেছেন সিইও।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...