Wednesday, February 18, 2026

আজকের রাশিফল: ১২ রাশির অর্থ, কর্ম ও প্রেম ভাগ্য, দৈনিক রাশিফল আপডেট

Date:

Share post:

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু ভিন্ন আঙ্গিকে জেনে নেওয়া যাক আজকের রাশিফল।

মেষ: পুরনো সঞ্চয় আজ কাজে লাগতে পারে। মৃৎশিল্পী ও কৃষিজীবীদের জন্য কাজের প্রসার এবং আয় বৃদ্ধির যোগ। বুদ্ধিমানের মতো বিনিয়োগ করলে লাভ মিলবে।

বৃষ: কাজের সূত্রে ভ্রমণ বা বদলি সাফল্য এনে দিতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা সমস্যা ধীরে ধীরে কাটবে। সন্তানের সুখবর মন ভালো করবে।

মিথুন: ব্যবসায় বড় অগ্রগতি ও কর্মজীবনে সুসংবাদ আসতে পারে। প্রেম ও সম্পর্কে ইতিবাচক আবহ, সম্পর্ক আরও দৃঢ় হবে।

কর্কট: বাড়ির প্রবীণদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে ব্যবসায় নতুন বিনিয়োগ ফলপ্রসূ হবে। শারীরিক অবস্থা মোটামুটি ঠিক থাকবে।

সিংহ: কর্মক্ষেত্রে সাফল্য ও সম্মান দুটোই মিলবে। ব্যবসায় গতি বাড়বে। পড়াশোনায় কিছু বাধা এলেও ধৈর্য রাখলে কাটিয়ে উঠবেন।

কন্যা: কাজের পথে সাময়িক প্রতিবন্ধকতা আসতে পারে। বাত বা স্নায়ুর সমস্যায় ভোগা ব্যক্তিরা সতর্ক থাকুন। তবে পদোন্নতির সম্ভাবনা আশাব্যঞ্জক।

তুলা: উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য সময় অনুকূল। অফিসে চাপ বাড়লেও ব্যবসায় নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।

বৃশ্চিক: অর্থাগমের দিক শক্তিশালী। ব্যবসায় চাপ বাড়লেও ধৈর্য ও সংযম বজায় রাখলে সাফল্য নিশ্চিত। কথাবার্তায় সাবধানতা জরুরি।

ধনু: হঠাৎ বাধা কাজে বিঘ্ন ঘটাতে পারে। খরচ বাড়ার ফলে আর্থিক চাপ তৈরি হবে। মানসিক স্থিরতা বজায় রাখাই আজকের মূল মন্ত্র।

মকর: সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। চিন্তাশীল ও বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। দুপুরের পর অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত।

কুম্ভ: গুরুজন বা পরিবারের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনায় অগ্রগতি হবে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা বাড়বে।

মীন: পুরনো অসুখের প্রকোপ বাড়তে পারে, তাই শরীরের যত্ন নিন। অর্থনৈতিক উন্নতি হলেও কাজে কিছু বাধা আসতে পারে—ধৈর্যই সাফল্যের চাবিকাঠি।

আরও পড়ুন – মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

spot_img

Related articles

তিরস্কার নয় পুরস্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেই গম্ভীরের জন্য বড় উপহার বিসিসিআইয়ের!

ঘরের মাঠে জোড়া সিরিজে লজ্জাজনক পরাজয়ের পরেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আস্থা যে রয়েছে গৌতম গম্ভীরেই (Gautam...

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে...

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল...

পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টির নিরিখে এক বড়সড় পদক্ষেপ করল শিক্ষা দফতর। এবার মিড ডে মিলের পাতে নিয়মিত বরাদ্দের বাইরেও...