১ মার্চ থেকে রাজ্যে বিজেপির ৯ রথ: ‘ট্যাক্সি’যাত্রা কটাক্ষ তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে সেই একই পথে বঙ্গ বিজেপি। যেভাবে গোবলয়ের রাজ্যগুলিতে চিরাচরিত রথযাত্রা করে প্রথাগত ভোট প্রচারে নামে বিজেপি, সেভাবেই বাংলাতেও ভোট প্রচারে (campaign) নামতে চলেছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। যোগ দেবেন কেন্দ্রীয় নেতৃত্বও। আগামী মাসের শুরু থেকেই সেই পর্ব শুরু হচ্ছে। মঙ্গলবার সেই লক্ষ্যেই রাজ্যের প্রথম সারির নেতৃত্বকে যাবতীয় রূপরেখা তৈরি করে দিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।
Sponsored

নির্বাচনের আগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগে নেমেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু প্রথম দিকে সাড়া মিললেও আদতে সেই সব পরিকল্পনাই ফ্লপ হয়েছে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার ঘটনা ও এসআইআর (SIR) করে সাধারণ বাঙালিকে হয়রান করায় রাজ্যের মানুষ আরও বেশি করে বিজেপির থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, তা বিজেপি নেতৃত্বের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।
ফলে নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই যে নেতাদের মানুষের কাছে পরিচিত করতে মাঠে নামাতে হবে, তা বিলক্ষণ বুঝে গিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জিতে গিয়েছে বিজেপি (BJP), এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। ১ মার্চ থেকেই তাই বিজেপির রথযাত্রার (Rathyatra) পরিকল্পনা প্রকাশ্যে আনা হল মঙ্গলবার। ১ মার্চ প্রথম রথ বেরোবে পাঁচ জায়গা থেকে - কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি। ২ মার্চ বেরোবে চার জায়গা থেকে - ইসলামপুর, সন্দেশখালি, হাসনাবাদ, আমতা।
আরও পড়ুন : SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত! পিংলার মিছিলে গর্জে উঠলেন কুণাল
বিজেপির এই পরিকল্পনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। রথযাত্রাকে কটাক্ষ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, যে বিজেপি বিএলএ-২(BLA-2) পায় না। নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে বিএলএ-২ করতে হয়। যাদের বুথেই লোক নেই, তাদের আবার রথ যাত্রা। ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে চারটে লোক এনে অন্য জায়গায় ছবি তুলবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
