কলকাতা ২৭°সে
ব্রেকিং
ভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেরলম! বাড়ছে মৃতের সংখ্যাঅসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালেরভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেরলম! বাড়ছে মৃতের সংখ্যাঅসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
রাজ্য

SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত! পিংলার মিছিলে গর্জে উঠলেন কুণাল

SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত! পিংলার মিছিলে গর্জে উঠলেন কুণাল

বকেয়া টাকা না দেওয়া থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি! কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার খড়্গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চলে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ এবং পিংলার বিধায়ক অজিত মাইতি। এদিনের বিপুল জনসভায় মা-বোনেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মিছিল শেষে চাঙ্গুয়ালে আয়োজিত এক পথসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। ভোটার তালিকায় নথি যাচাই বা এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিজেপি সরকার মানুষকে মারার লাইন তৈরি করছে। নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন, আর এখন এসআইআর-এর নামে বাবা-ছেলের পদবির বানান নিয়ে ভোটারদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হচ্ছে। এমনকি অসুস্থ বৃদ্ধদের অ্যাম্বুল্যান্সে করে আসতে হচ্ছে।’ এর বিপরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের লাইনের তুলনা টেনে তাঁর দাবি, ‘এই লাইন মানুষের পাশে দাঁড়ানোর ও উন্নয়নের লাইন। বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের টাকা বন্ধ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথীর মতো পরিষেবা কাউকে দিতে অস্বীকার করেনি।

পাশাপাশি নাম না করে প্রাক্তন এনএসজি কমান্ডোর বিজেপিতে যোগদান নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‘বাংলার নামে কুৎসা করে এসেছেন এতদিন। আজকে বিজেপিতে যোগদান করলেও এঁরা বাংলাবিরোধী।’’ নতুন রাজনৈতিক দল তৈরি করা নিয়ে ওঁর মন্তব্য, ‘‘বিজেপিকে হারাতে গেলে সবাইকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতবার পশ্চিমবাংলায় আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক তত বাড়বে। শুধু ভোটের সময় বাংলায় এলেই মানুষের মন পাওয়া যায় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন তাতে তৃণমূলের পক্ষেই বাংলার মানুষ রায় দেবেন।’’

এ দিন কুণাল ঘোষ আরও অভিযোগ করেন যে, কেন্দ্র রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে গেলেও ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা বকেয়া আটকে রেখেছে। বিজেপি বাংলা ও বাঙালির মনীষীদের অপমান করছে বলেও তোপ দাগেন তিনি। তাঁর কথায়, ‘যাঁরা বাংলাকে বদনাম করছে, তাঁদের কি বাংলার মানুষ ভোট দেবেন?’ অন্যদিকে, মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য ২৫০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন বলে দাবি করেন কুণাল। তাঁর কটাক্ষ, ‘বিরোধী দলনেতা হওয়ার জন্য প্রয়োজনীয় আসনটুকুও বিজেপি এবার পাবে না।’

বিজেপি ছাড়াও সিপিএমকে নিশানা করেন তৃণমূল নেতৃত্ব। কুণাল বলেন, সিপিএম আমলের ঘটনাকে সিনেমার ছবির মাধ্যমে এখনকার হিংসা বলে চালানোর চেষ্টা হচ্ছে।

এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন খড়্গপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দেবরাজ দত্ত, আইএনটিটিইউসি নেতা সনাতন বেরা, যুব নেতা বাপী ভক্তা প্রমুখ। প্রশাসনের একাংশের নজরদারিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’ রুখতে এবং রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে ধন্যবাদ জানাতেই এ দিনের এই জনসভা বিশেষ গুরুত্ব পেয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন - পথ নিরাপত্তায় ‘মাস্টারপ্ল্যান’, দুর্ঘটনা রুখতে এবার ‘স্পট ডেভেলপমেন্ট’ কলকাতা পুলিশের

_

 

_

 

_

 

_

 

Sponsored

Merlin In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

উপনির্বাচনের মুখে আইনি বিপাকে মিলন প্রধান! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
রাজ্য

উপনির্বাচনের মুখে আইনি বিপাকে মিলন প্রধান! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

২১/৯/২০২৬1 মিনিট পড়া
রেজিনগরে জনসংযোগ ও ছোট কর্মিসভায় জোর, প্রচারের ময়দানে রবিউল আলম চৌধুরী
রাজ্য

রেজিনগরে জনসংযোগ ও ছোট কর্মিসভায় জোর, প্রচারের ময়দানে রবিউল আলম চৌধুরী

২১/৯/২০২৬1 মিনিট পড়া
অননুমোদিত অনুপস্থিতিতে কড়া নজর! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে পদক্ষেপের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের
রাজ্য

অননুমোদিত অনুপস্থিতিতে কড়া নজর! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে পদক্ষেপের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের

২১/৯/২০২৬1 মিনিট পড়া
তেহট্টে বিক্ষোভ, ডিম ছোড়ার অভিযোগ! নিরাপত্তা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ মহুয়া
রাজ্য

তেহট্টে বিক্ষোভ, ডিম ছোড়ার অভিযোগ! নিরাপত্তা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ মহুয়া

২১/৯/২০২৬1 মিনিট পড়া
‘পক্ষপাতের’ অভিযোগ, রেজিনগর উপনির্বাচন থেকে সরে দাঁড়াল RSP
রাজ্য

‘পক্ষপাতের’ অভিযোগ, রেজিনগর উপনির্বাচন থেকে সরে দাঁড়াল RSP

২১/৯/২০২৬1 মিনিট পড়া
মহিলাদের প্রতিবাদ থামাতে লাঠি হাতে বিজেপি নেতা! কুমারগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র শোরগোল
রাজ্য

মহিলাদের প্রতিবাদ থামাতে লাঠি হাতে বিজেপি নেতা! কুমারগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র শোরগোল

২১/৯/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →