Saturday, June 20, 2026

মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Date:

Share post:

রাজ্যে SIR আবহে অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্চের শুরুতেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে খবর। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সম্ভবত আগামী মাসেই ভোট ঘোষণা হবে। কিন্তু তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে কমিশন বলেই সূত্রের খবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রের থেকে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।

সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই কমিশন ভোট ঘোষণা করতে চায়। তাই কমিশন ভোটের কিছুটা আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চাইছে। সেই লক্ষ্যপূরণে মার্চের প্রথম সপ্তাহে কমপক্ষে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে নামাতে চাইছে কমিশন। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিধানসভা ভোট ঘোষিত হতে পারে তাই কিছুটা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। জানা যাচ্ছে, রাজ্যে ২০২১–এর বিধানসভা এবং ২০২৪–এর লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে।

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...