Wednesday, April 1, 2026

রাজ্যে প্রশাসনিক রদবদল, নবান্নের নির্দেশে চার আইপিএস আধিকারিকের বদলি

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক সরকারি নির্দেশে চার জন আইপিএস আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের তালিকায় রয়েছেন আলিপুরদুয়ার, বসিরহাট এবং জঙ্গিপুরের পুলিশ সুপাররা।

রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে, আলিপুরদুয়ারের পুলিশ সুপার খণ্ডবহালে উমেশ গণপতকে সরিয়ে উত্তরবঙ্গ আইবি-র সিনিয়র সুপার পদে পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমিতকুমার সাউ, যিনি এত দিন জঙ্গিপুর পুলিশ জেলার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে বদলি করা হয়েছে জঙ্গিপুরে। তাঁর জায়গায় বসিরহাট পুলিশ জেলার নতুন সুপার হিসেবে আসছেন পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের সিনিয়র সুপার আরিশ বিলাল।

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে জেলাস্তরে এই রদবদল ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। যদিও নবান্ন সূত্রে একে রুটিন বদলি হিসেবেই দাবি করা হয়েছে। পুলিশ কর্তাদের মতে, নির্বাচনের আগে জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত রাখা এবং প্রশাসনিক কাজে গতি আনতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন- SIR: পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ, ঝুলে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ

_

_

_

_

_

_

_

Related articles

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...