Sunday, June 21, 2026

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল র‍্যালি করে মনোনয়নপত্র (Nomination) জমা দিতে যাবেন তিনি। ওই দিন কালীঘাটের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন তিনি। সেখানেই দাখিল করবেন মনোনয়ন। সঙ্গে থাকবেন দলের বড় বড় নেতারা। সেদিন সঙ্গে থাকতে পারেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার এছাড়াও, ভবানীপুরের সব তৃণমূল কাউন্সিলররা সামিল হতে পারেন ওই র‍্যালিতে।

বর্তমানে নির্বাচনী প্রচারে এক জেলা থেকে অন্য জেলায় ছুটে যাচ্ছেন তৃণমূল নেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরে সভা করেছেন মমতা। তার মধ্যেই ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত কর্মসূচির তালিকা প্রকাশ করলো তৃণমূল। এই ৮ দিন বীরভূম দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া জুড়ে প্রচার করবেন মমতা। তারপর ৮ এপ্রিল কলকাতায় র‍্যালি করে মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রচার শুরু করে দিলেও, তৃণমূল এখনও বিশেষ কর্মসূচি নেয়নি। তবে এবার মমতা নিজের ওয়ার্ড তথা ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...