Tuesday, March 31, 2026

আবার! রামকৃষ্ণ-সম্বোধনে বাঙালি মনীষীদের প্রতি প্রধানমন্ত্রীর অশ্রদ্ধায় কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আরও একবার সেই প্রধানমন্ত্রী। আরও একবার অপমানিত বাঙালি মনীষীরা। শ্রীরামকৃষ্ণকে ‘স্বামী’ সম্বোধনে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেভাবে দেশের প্রধানমন্ত্রী বাঙালি মনীষীদের সম্বোধন নিয়ে কার্যত যা খুশি তাই করছেন, তাতে এবার তাঁকে হাতে ধরে শ্রীরামকৃষ্ণ (Sri Ramakrishna), মা সারদা (Maa Sarada) ও স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) সম্বোধনের বিস্তারিত ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেভাবে বারবার প্রধানমন্ত্রী সম্বোধনে বাংলার প্রতি তাঁর সংবেদনশীলতার অভাব স্পষ্ট হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বাংলার মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, আবারও হতবাক! আরও একবার প্রধানমন্ত্রী বাংলার মনীষীদের প্রতি তাঁরা সাংস্কৃতিক অসংবেদনশীলতার ভয়ানক পরিচয় দিলেন। আজ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। সেই মহান সাধককে এই উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী (Prime Minister) মহান সাধকের নামের আগে এক অভাবনীয় ও অনুপযুক্ত সম্বোধন যোগ করলেন ‘স্বামী’ (Swami)!

প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থেকে যে ভুল তিনি করেছেন, তা সংশোধন করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, এটা সকলের জানা, শ্রীরামকৃষ্ণ ব্যাপকভাবে ‘ঠাকুর’ (আক্ষরিক অর্থেই) (Thakur) বলেই পরিচিত। যখন তাঁর অনুগামী সাধকরা তাঁর দেহত্যাগের পরে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করলেন, তখন সেই সাধকরা ভারতীয় প্রথা অনুযায়ী ‘স্বামী’ (Swami) হিসাবে পরিচিত হলেন। তাঁদের শিক্ষক, আচার্য নিজে পরিচিত হলেন ‘ঠাকুর’ বলে। ‘স্বামী’ সম্বোধন রামকৃষ্ণের পরবর্তী তাঁর অনুগামীদের জন্য প্রযোজ্য। আর পবিত্র ত্রয়ী পরিচিত হন ঠাকুর-মা-স্বামীজি এই ধারাবাহিকতায়। ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা অর্থাৎ মা সারদা ও স্বামীজি স্বামী বিবেকানন্দ।

আরও পড়ুন : শ্রীরামকৃষ্ণের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর: তুলে ধরলেন রাজ্যের শ্রদ্ধার সম্ভার

বরাবর কিছু নতুন করার লোভে যেভাবে বাংলার মনীষীদের অপমানের মুখে ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদি, সেখানেই মুখ্যমন্ত্রীর অনুরোধ, আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে (Prime Minister) বাংলার নবজাগরণের মহান মনীষী যাঁরা আধুনিক ভারত গঠনেরও কারিগর, তাঁদের জন্য নতুন নতুন সম্বোধন, পদবী আবিষ্কার করতে যাবেন না।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...