Tuesday, June 2, 2026

‘সিনেমা বান্ধব’ শঙ্করের সঙ্গে আর আড্ডা হবে না: রঞ্জন

Date:

Share post:

বাংলা সাহিত্য জগতের এক অধ্যায়ের অবসান। প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় (Monishankar Mukharjee)। সিনেমা-বান্ধব আড্ডার মানুষ শঙ্করকে হারিয়ে শোকাচ্ছন্ন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় (Ranjan Banerjee)। ‘বিশ্ববাংলা সংবাদ’কে তিনি জানান, কলকাতার (Kolkata) অলিগলি থেকে শুরু করে বিভিন্ন হোটেলের অন্দরমহল- সবই ছিল তাঁর নখদর্পণে।

শঙ্করের লেখা ‘চৌরঙ্গী’ তাঁকে অমর করে রাখবে। তবে, শুধু সেই হোটেল নয়, রঞ্জন জানালেন, কলকাতার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন হোটেলের অন্দরমহল- সবই ছিল তাঁর নখদর্পণে। তাঁর লেখায় কলকাতা যেভাবে জীবন্ত হয়ে উঠত, তেমনটা আজকের দিনে বিরল।

রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের (Ranjan Banerjee) কথায়, শঙ্কর ছিলেন আড্ডার মানুষ। তাঁর সঙ্গে কথা বলা মানেই ছিল তথ্যের ভাণ্ডারে ডুবে যাওয়া। কলকাতার মিষ্টির ইতিহাস থেকে শুরু করে শহরের অজানা গল্প- সবই জানতেন তিনি। রঞ্জনের মতে, শঙ্করের প্রতিটি কথোপকথন থেকেই একেকটি আস্ত প্রবন্ধ লিখে ফেলা সম্ভব ছিল। আজকের যুগে এমন জ্ঞানী এবং আড্ডার মানুষ ক্রমশ হারিয়ে যাচ্ছে।

অনেকেই শঙ্করকে কেবল ‘বেস্ট সেলার’ (Best Seller) লেখকের তকমা দিয়ে থাকেন। এই বিষয়ে সাহিত্যিত রঞ্জন বলেন, “বেস্ট সেলার লেখা যে কতটা কঠিন কাজ, তা কেবল লেখকরাই বোঝেন।” তাঁর যুক্তি, যিনি চৌরঙ্গী, জনঅরণ্য বা সীমাবদ্ধ -র মতো কালজয়ী সৃষ্টি উপহার দিয়েছেন, তাঁকে বড় সাহিত্যিক না বলে উপায় নেই। তাঁর প্রতিটি গল্পই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

শঙ্করের লেখা ছিল ভীষণভাবে ‘সিনেমা বান্ধব’। আর সেই কারণেই সত্যজিৎ রায় তাঁর দুটি গল্প অবলম্বনে তৈরি করেছিলেন মাস্টারপিস- ‘জনঅরণ্য’ ও ‘সীমাবদ্ধ’। অন্যদিকে, ‘চৌরঙ্গী’ সিনেমায় উত্তম কুমারের অভিনয় অনবদ্য। শঙ্করের সাহিত্য আর সিনেমার সম্পর্ক এক অমূল্য সম্পদ এবং তাঁর এই কাজগুলি শুধু সাহিত্য হিসেবে নয়, সিনেমা হিসেবেও চিরকাল ‘ক্লাসিক’ হয়ে থাকবে।

রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতে, শঙ্কর একেবারে ‘ক্লাসিক বাঙালি’। তিনি যা লিখেছেন সেগুলি ধ্রুপদী সাহিত্য হিসেবে চিরকাল বেঁচে থাকবে , যতদিন বাংলা সাহিত্য থাকবে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...