Friday, April 3, 2026

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

Date:

Share post:

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন (ECI)। বাংলায় নির্বাচনে ভোটারদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এবার করবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটিই। শনিবার দুপুর ১২টার পরই বৈঠকে বসবেন প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Paul)। থাকবেন কমিশনের প্রতিনিধি, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের কথা মাথায় রেখে শনিবারই কমিটি গঠিত হওয়ার সম্ভাবনা।

শুক্রবারেই মামলার শুনানিতে বাংলায় ত্রুটিপূর্ণ লজিকাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancy) পাশাপাশি জনগণের ভোটে জিতে আসা রাজ্য সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ECI) মধ্যে নজিরবিহীন বিশ্বাসহীনতায় বিস্ময় প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। শনিবার রাজ্যের জিএসটি সংক্রান্ত ট্রাইবুনালের বৈঠকের পর এসআইআরের জন্য সুপ্রিম নির্দেশে কমিটি গঠন নিয়ে আলোচনায় বসবে কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মতো কমিটিতে কারা থাকবেন, তাঁরা কোন পথে কাজ শুরু করবেন, রাজ্যের দিক থেকে কীভাবে সহযোগিতা করা হবে – এই সংক্রান্ত বিষয়গুলি উঠে আসবে বৈঠকে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...