Friday, April 3, 2026

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। এবার অস্কারের দল শুরু থেকেই ঝলমলে, বসন্তের মতো রঙিন। দ্বিতীয় ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ইউসেফ-মিগুয়েলরা। যুবভারতীতে ৪-১ গোলে জিতল ইস্টবেঙ্গল( East Bengal)

নর্থইস্টকে তিন গোলে হারানোর পরে দিল্লির বিরুদ্ধে শুরুটা একেবারে আশানুরূপ হয়নি। ম্যাচ সবে শুরু হয়েছে। গ্যালারিতে তখনও দর্শকরা ঠিকমতো বসতেও পারেননি। সেই সময় লাল হলুদ বক্সে হানা দিল্লির। জয় গুপ্তা, আনোয়ারদের কাটিয়ে গোল করলেন অগাস্টিন। কিন্তু ম্যাচে ফিরতে বেশি সময় নিল না লাল হলুদ। ৪ মিনিটেই দুরন্ত গোলে দলকে সমতায় ফেরালেন এডমুন্ড। এরপরই খেলায় ঝড় তুলল অস্কারের দল। ১১ মিনিটে বক্সের মধ্যে মধ্যে এডমুন্ডকে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ইউসেফ গোল করতে ভুল করেননি।

২৭ মিনিটে মিগুয়েলের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন ইউসেফ। ৩৯ ফের মিগুয়েল ইউসেফ যুগলবন্দি। দুরন্ত তাল মিল থেকে গোল করলেন ইউসেফ। লাল হলুদ জার্সিতে শুরু থেকেই ফুল ফোঁটাছেন মরক্কোর স্ট্রাইকার। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ৩-১।

দ্বিতীয় পর্বের শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ পান নন্দ, কিন্তু গোলে রাখতে পারলেন না। ২ গোলের লিড পাওয়ায় খেলার গতি কিছটা শ্লথ করে ইস্টবেঙ্গল। এরপর পাঁচ পরিবর্তন করলেন অস্কার।।বিষ্ণুকে নামালেন নন্দের জায়গায়। চোট কাটিয়ে দলে ফিরলেন রাকিব। ম্যাচের শেষ মুহূর্তে চতুর্থ গোলটি করলেন মিগুয়েল। গোল করে রাকিবের সঙ্গে অভিনব সেলিব্রেশন করলেন। দুই ম্যাচে ছয় পয়েন্ট ।অনেক দিন পর দেশের সর্বোচ্চ লিগে সূচনাটা দারুন ভাবে করল লাল হলুদ। বিগত কয়েক মরশুম স্ট্রাইকারের অভাবে ভুগত ইস্টবেঙ্গল। এবার কিন্ত লাল হলুদের আক্রমণভাগ ক্ষুরধার।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...