Thursday, April 2, 2026

সুপার আটের আগে ফের উদ্বেগ, চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার

Date:

Share post:

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)সুপার আটের (Super 8 )প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত(India)। তার আগে ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। টি২০ বিশ্বকাপের আগে থেকেই চোট আঘাত নিয়ে সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া, এবার সেই তালিকায় নতুন নাম মহম্মদ সিরাজ(Md Siraj)।

হর্ষিত রানার পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পান সিরাজ(Md Siraj)। কিন্তু সুপার আটের আগে চোট পেলেন ভারতীয় পেসার। শুক্রবার চোট পেয়েছেন সিরাজ,অনুশীলনের সময় হার্দিকের জোরালো একটি শট সিরাজের বাঁ হাঁটুতে লাগে। হার্দিকের শটে এতটাই জোর ছিল যে সিরাজ রীতিমতো কাতরাচ্ছিলেন। এরপর তিনি নেটের বাইরে চলে যান। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেটও নিয়েছিলেন সিরাজ। তারপর আর প্রথম এগারোয় জায়গা হয়নি। তবে সিরাজ সব সময় বিকল্প হিসাবে থাকেন। তাঁর চোট নিয়ে বিসিসিআই সরকারিভাবে কিছু জানায়নি।

এদিকে, অফ ফর্মে থাকা অভিষেককে নিয়ে আলাদা ক্লাস করান কোচ গৌতম গম্ভীর। বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও-তে তাতে দেখা গিয়েছে, অনুশীলন শুরুর আগে দলকে উদ্বুদ্ধ করছেন অভিষেক। অনুশীলন শুরুর আগে টিম হার্ডলে বক্তব্য রাখছেন অভিষেক। তাঁর ডান দিকে শিবম দুবে এবং বাঁ দিকে ঈশান কিশন। খুব বেশি কথা অভিষেক বলেননি।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...