Saturday, April 4, 2026

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

Date:

Share post:

“আ মরি বাংলা ভাষা” অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা ও গর্ব প্রকাশ করে। ক্যালেন্ডারের পাতা বলছে শনিবার ২১ ফেব্রুয়ারি, ঐতিহাসিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই দুই বাংলাতে সাড়ম্বরে পালিত হচ্ছে ভাষা দিবস।

যুবভারতীতে আইএসএলের (ISL) ইস্টবেঙ্গল (East Bengal) এবং দিল্লি এফসির (Delhi fc)বিরুদ্ধে ম্যাচে টিফোতে দেখা গেল ভাষা দিবসের বার্তা।টিফোতে লেখা, বাংলা ভাষার টানে থাকি লাল হলুদ জুড়ে, তোমায় ভালোবাসবো জানি একুশ জন্ম পরে ।

ভাষা দিবসের সন্ধ্যায় যুবভারতীতে দিল্লি এফসির বিরুদ্ধে খেলতে নামল লাল হলুদ ব্রিগেড। প্রিয় দলের ম্যাচ থাকলেই সমর্থকরা টিফো নিয়ে আসেন গ্যালারিতে।তাতে যেমন থাকে প্রিয় দলের প্রতি ভালোবাসার বার্তা তেমনই সাম্প্রতিক সময়ের প্রতিবাদের ভাষা। সেই একই ছবি দেখা গেল শনিবার সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে।

প্রথম ম্যাচ ছিল সোমবার, সপ্তাহের শুরুতেই যুবভারতীতে এসেছিলে ১৮ হাজার দর্শক। প্রথম ম্যাচে দলের মসৃণ জয় সমর্থকদের প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছে। উইকএন্ডে আরও রঙিন যুবভারতীর গ্যালারি।

ম্যাচ জিতে অস্কার বলেন, আমরা খেলায় উন্নতি করছি। প্রথম দিকে রক্ষণের একটু সমস্যা হচ্ছিল পরে দল মানিয়ে নেয়। কোনও দলই ছোট নয়, আমরা সব দলকে সমান গুরুত্ব দিই। আমাদের পরের ফোকাস জামশেদপুর ম্যাচ।

আরও পড়ুন- সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...