Thursday, April 2, 2026

ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন: মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াণে শোক মোদির

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে বাংলার খারাপ ভালো সব ইস্যুতেই সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানান মোদি (Narendra Modi)। তা নিয়ে দিনভর চর্চা, তিনি ভুল সম্বোধন করেছেন বলে। তবে এবার সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের (Manishankar Mukhopadhyay) প্রয়াণে নির্ভুল সোশ্যাল মিডিয়া পোস্ট দেশের প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন : শহরকে ভালোবাসতে শিখিয়েছিলেন: শঙ্কর-প্রয়াণে আবেগঘন পোস্ট ‘শাহজাহান রিজেন্সি’ পরিচালকের

শুক্রবার সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলার সাহিত্য জগৎ এক অপূরণীয় ক্ষতির মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষতির কথা নিজের শোকবার্তায় উল্লেখ করেছেন। এবার শোক প্রধানমন্ত্রীর। তিনি লেখেন, শ্রী মণি শঙ্কর মুখোপাধ্যায় (Manishankar Mukhopadhyay) – যিনি শংকর নামে বিখ্যাত- এর প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি মানুষের জীবনকে অসাধারণ সংবেদনশীলতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের পাঠককে প্রভাবিত এবং ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...