দুবছর পরে নাগরিকত্ব আইনে কার্যকরে কমিটি: নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলায় নির্বাচনের আগে বার বার নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। মতুয়া সম্প্রদায় ও বাংলাদেশ থেকে ভারতে আসা বহু নাগরিকের ভোটাধিকার চলতি এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ে গিয়েছে, নাগরিকত্ব আইন (CAA) কার্যকর না হওয়ার কারণে। সেই আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এবার নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক ধরে রাখতে নতুন নাগরিকত্বের (citizenship) প্রতিশ্রুতি নিয়ে মঞ্চে কেন্দ্রের বিজেপি সরকার। নাগরিকত্ব আইন কার্যকর করতে পশ্চিমবঙ্গের জন্য একটি এমপাওয়ার্ড কমিটি (empowered committee) গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। শুক্রবার জারি হওয়া নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
Sponsored

স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) আদেশ অনুযায়ী, নাগরিকত্ব বিধি (CAA), ২০০৯–এর নিয়ম ১১এ এবং ১৩এ কার্যকর করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের জন্য একটি এমপাওয়ার্ড কমিটি (empowered committee) গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হবেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, ডিরেক্টরেট অফ সেনসাস অপারেশনস, পশ্চিমবঙ্গ।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন—
এক জন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিক, যিনি অন্তত ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার হবেন;
এক জন আন্ডার সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক, যাঁকে সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার মনোনীত করবেন;
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের রাজ্য তথ্য আধিকারিকের মনোনীত এক জন আন্ডার সেক্রেটারি স্তরের আধিকারিক;
এবং পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল অথবা তাঁর মনোনীত কোনও পোস্টাল আধিকারিক, যিনি অন্তত ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার।
এছাড়া আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব বা অতিরিক্ত মুখ্যসচিবের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি।
আরও পড়ুন : সুপ্রিম-নির্দেশে SIR-এ বিচারবিভাগের নজরদারি: শনিতেই কমিটি গঠনের বৈঠক হাই কোর্টে
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কমিটির কাজকর্ম ও অন্যান্য শর্তাবলি ২০২৪ সালের ১১ মার্চ জারি হওয়া আগের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকবে। নাগরিকত্ব সংক্রান্ত আবেদন বা যাচাই প্রক্রিয়ায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত। রাজনৈতিক মহলে অবশ্য এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, বিশেষ করে রাজ্যের প্রেক্ষিতে নাগরিকত্ব প্রশ্নের সংবেদনশীলতার কারণে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
