সুপ্রিম-নির্দেশে SIR-এ বিচারবিভাগের নজরদারি: শনিতেই কমিটি গঠনের বৈঠক হাই কোর্টে

লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বাংলায় নির্বাচনে সঠিক ভোটারদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এবার করবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটিই। সুপ্রিম কোর্ট (Supreme Court) এই নির্দেশ জারি করার পরই তৎপর কলকাতা হাই কোর্ট। শনিবার দুপুর ১২টার পরই বৈঠকে বসছেন প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice Sujoy Pal)। যোগ দেবেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) থেকে শীর্ষ কর্তারা। রাজ্যের ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের কথা মাথায় রেখে শনিবারই কমিটি গঠিত হওয়ার সম্ভাবনা।
Sponsored

বাংলায় যে প্রক্রিয়ায় লজিকাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) দেখানো হয়েছে তা ত্রুটিপূর্ণ। বৃহস্পতিবার পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে জনগণের ভোটে জিতে আসা রাজ্য সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মধ্যে নজিরবিহীন বিশ্বাসহীনতায় বিস্ময় প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। দুতরফের বক্তব্য শুনে অন্য রাজ্য থেকে আধিকারিক এনেও এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রায় দেয়নি দেশের প্রধান বিচারপতির সূর্য কান্তর (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ। বিষয়টি তুলে দেওয়া হয়েছে বিচার বিভাগের তত্ত্বাবধানে।
Sponsored

সুপ্রিম কোর্টের সেই নির্দেশ শুক্রবারই পৌঁছায় কলকাতা হাই কোর্টে। এরপরই সিদ্ধান্ত হয় বেলা ১২টার বৈঠকে বসবেন প্রধান বিচারপতি সুজয় পাল। ইতিমধ্যেই রাজ্যের জিএসটি সংক্রান্ত ট্রাইবুনালের দায়িত্ব রয়েছে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) উপর। সেই সংক্রান্ত বৈঠকের পরই শনিবার বৈঠক হবে এসআইআরের (SIR) জন্য সুপ্রিম (Supreme Court) নির্দেশে কমিটি গঠন নিয়ে।
Sponsored

আরও পড়ুন : মমতার সওয়ালেই সুপ্রিম-মান্যতা! লজিক্যাল ডিসক্রিপেন্সির সমাধানে জুডিসিয়াল অফিসার নিয়োগের নির্দেশ
Sponsored

প্রধান বিচারপতির পাশাপাশি এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal, CEO), হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল প্রমুখ। সুপ্রিম কোর্ট নির্দেশিত কমিটিতে কারা থাকবেন, তাঁরা কোন পথে কাজ শুরু করবেন, রাজ্যের দিক থেকে কীভাবে সহযোগিতা করা হবে – এই সংক্রান্ত আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
