Wednesday, June 24, 2026

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

Date:

Share post:

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই পাঠানো হয়েছিল এবার প্রাক্তন সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় এফআইআর (FIR ) দায়ের করলেন তনয়।

জানুয়ারি মাসে উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন মিমি। উদ্যোক্তার বিরুদ্ধে নায়িকা লিখিত অভিযোগ করতেই তনয়কে গ্রেফতার করা হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর রীতিমতো সাংবাদিকদের ডেকে তনয় অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানান।তাঁর দাবি, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মিমি ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এই টাকা তাঁকে ফেরত দিতে হবে কারণ অভিনেত্রী দেরি করে আসায় নির্ধারিত সময়ে পর্যন্ত অনুষ্ঠান করেননি। পাশাপাশি, নিজের সম্মানহানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করেন তিনি। এখানেই থেমে থাকেননি তো নয়, মানহানির মামলা করার ৪৮ ঘণ্টার মধ্যেই বনগাঁ থানায় অভিনেত্রীর বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, অভিনেত্রীর কারণে যেভাবে তার সম্মানহানি হয়েছে এই অন্যায়ের বিচার পাওয়ার জন্য তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মিমি চক্রবর্তীকে জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন তিনি। এখনও পর্যন্ত মিমির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...