Saturday, April 4, 2026

তৃণমূলে প্রত্যাবর্তন দীপেন্দুর, লড়বেন বিধানসভা নির্বাচনে?

Date:

Share post:

ভোটের মুখে তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন দীপেন্দু বিশ্বাসের(Dipendu Biswas)। রবিবার বসিরহাটে দলীয় কার্যালয়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার। ভোটের মুখে বসিরহাটে আরও শক্তি বাড়িয়ে নিল শাসক দল।

দীপেন্দুর (Dipendu Biswas)কাছে রাজনীতি নতুন নয়। এর আগে ২০১৪ সাল থেকেই রাজনীতি করছেন প্রাক্তন এই ফুটবলার। ২০১৪ সালে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েন এবং পরাজিত হন। এরপর ২০১৬-তে ওই বিধানসভা থেকেই ভোট জিতে বিধায়ক হন। তবে ২০২১ সালে দীপেন্দুকে দল টিকিট দেয়নি। দল বদল করেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে। যদিও বিজেপির সঙ্গে দীপেন্দুর সম্পর্ক স্থায়ী হয়নি। মাত্র এক বছরের মাথায় পদ্ম শিবির ছেড়ে বেরিয়ে যান তিনি।

২০২৬-এর বিধানসভা ভোটের আগে, ফের ফিরলেন তৃণমূলেই। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে রবিবার বসিরহাট জেলা দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন দীপেন্দু। যদিও শেষ কয়েক বছর ধরেই শাসক দলের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিলে তাঁকে দেখা গিয়েছিল।

তৃণমূলে যোগ দিয়ে বিশ্ব বাংলা সংবাদকে ফোনে দীপেন্দু বলেন, আমি এর আগেও তৃণমূলের বিধায়ক ছিলাম সেই সময় বসিরহাটের উন্নয়ন কী হয়েছিল সবাই জানে। আমাদের লক্ষ্য সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ভোটে লড়ব কিনা সেটা নেতৃত্ব ঠিক করবে।

দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই এদিন তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের দাপুটে কংগ্রেস নেতা কাদের সরদার ও একসময় তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া পার্থ সারথী বোস। আইএসএফ সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মুকাদ্দিম লিটনের নেতৃত্বে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...