Saturday, April 4, 2026

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত ‘আদর্শের রাজনীতি’র মুখোশ খুলে দিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বামেদের তীব্র কটাক্ষ করে তিনি সাফ জানালেন, যারা দিনের আলোয় বড় বড় কথা বলে, তারাই রাতের অন্ধকারে সুবিধাবাদের খোঁজে ‘হুমায়ুনদের হোটেলে’ ভিড় জমায়। আলিমুদ্দিনের নেতাদের ‘ফেসবুকীয় পেয়ারেলাল’ বলে বিঁধে কুণালের তোপ, ‘ওরা সব জানে, সবাই খারাপ, শুধু ওরা কী করে ত্রিস্তরীয় শূন্যে পৌঁছল, সেটা জানে না।’

বামেদের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ করে কুণাল ফেসবুক পোস্টে এদিন লেখেন,

‘যা খুশি ওরা বলে বলুক
ওদের কথায় কী আসে যায়,
ওরাই রাতের ভ্রমর হয়ে
হুমায়ুনদের হোটেলে যায়।

শুধু মনে রাখুন:

1) যে কংগ্রেসের বিরুদ্ধে ওদের এত অভিযোগ ছিল, তাদের সঙ্গে জোট গড়তে ওদের নীতিতে বাধেনি। কেরলে যে কংগ্রেস খারাপ, বাংলায় সেটা ভালো। বাংলায় যে সিদ্ধার্থশংকর রায়, অধীর চৌধুরীর কংগ্রেস খারাপ ছিল, 2011 ক্ষমতাচ্যুতির পর নিজেদের দুর্বলতা কাটাতে সেই কংগ্রেসেরই পদলেহন।
2) সিপিএম থেকে গুচ্ছের নেতা, শংকর ঘোষ থেকে বঙ্কিম ঘোষ বেরিয়ে বিজেপিতে গেছেন।
3) ওরা সোমনাথ চট্টোপাধ্যায় থেকে সইফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ড, সবাইকে অপমান করেছে।

আর শেষ কথা, প্রতীক উর রহমান যে ওদের ফাঁদে পড়ে তিলে তিলে শেষ না হয়ে ফোঁস করেছেন, তা দেখে ওরা আজ ঈর্ষা আর অবসাদে জ্বলে মরছে। ফেস বুকীয় পেয়ারেলালরা দেখছে আর জ্বলছে, লুচির মত ফুলছে। ওরা সব জানে, সবাই খারাপ, শুধু ওরা কী করে ত্রিস্তরীয় শূন্যে পৌঁছল, সেটা জানে না। প্রসঙ্গ তুললেই অসহিষ্ণু ব্যক্তিগত আক্রমণ।যিনি কাল কলার খোসা দেখিয়েছেন, তাঁকে এর ওর বাড়ি, হোটেলে ছুটতে হচ্ছে। একা লড়ার মুরোদ নেই। শুধু মিডিয়া, সোশাল মিডিয়াতে বিপ্লব’।

আরও পড়ুন- বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...