Saturday, April 4, 2026

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

Date:

Share post:

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও ভাবেননি তার পরিণতি এটা হতে পারে। জানা গিয়েছে, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় তাঁর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেয় সঙ্গী। অভিযুক্তের নাম শিভম(১৯)। একটি ধাতুর বোতল দিয়ে নির্যাতিতার মাথায় আঘাত করেন অভিযুক্ত আর তারপর ছুরি দিয়ে তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তরুণী। পুলিশ সূত্রে খবর, তিনদিন ধরে নির্যাতনের শিকার হন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন সঙ্গী।

তরুণী গুরগাঁওয়ের(Gurugram) একটি কলেজে বায়োটেকনোলজির ছাত্রী। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি ডেটিং অ্যাপে শিভমের সঙ্গে তাঁর আলাপ হওয়ার কয়েকমাস পরে তাঁরা গুরগাঁওয়ের সেক্টর ৬৯-এ একসঙ্গে থাকা শুরু করেন। তাঁদের পরিবারের মধ্যে বিয়ের কথা চলছিল। গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে নিয়ে কথা কাটাকাটির পরেই তরুণীকে শারীরিক ভাবে নির্যাতন করেন শিভম। এই মুহূর্তে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। অভিযুক্ত শিভমকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তিনি জেল হেফাজতে আছেন।

হাসপাতাল সূত্রে খবর, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গুরগাঁওয়ের ডিসিপি (দক্ষিণ) রিতেশ যাদব এই ঘটনা প্রসঙ্গে জানান, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে প্রথমে AIIMS এবং পরে দিল্লির অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তরুণীর মা পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছেন মেয়ে তাঁকে ফোন করে জানিয়েছিলেন শিভমের অত্যাচারের কথা। এরপরে তিনি পুলিশে খবর দেন। শিভমের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...