Wednesday, June 24, 2026

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

Date:

Share post:

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে দেবজির(Devji)। তার সঙ্গে প্রায় ২০ জন সশস্ত্র ক্যাডার আত্মসমর্পণ করেছেন। সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রে সাফল্য পেলেও তেলেঙ্গানায় এত বড় আত্মসমর্পণের ঘটনা ঘটেনি। আর এবারে একেবারে রাজ্য সাধারণ সম্পাদকের আত্মসমর্পণের নজির।

মাওবাদী নেতা দেবজি তেলেঙ্গানার মুলুগু (Mulugu) জেলায় আত্মসমর্পণ করেন। তাঁর মাথার উপর ছিল ২৫ লক্ষ টাকা পুরস্কার। তেলেঙ্গানা তো বটেই, দেশের অন্যতম শীর্ষ নেতা ছিলেন এই দেবজি। তার সঙ্গেই তার অনুগামী আরও প্রায় ২০ জন ক্যাডার আত্মসমর্পণ করে। যদিও এখনও পর্যন্ত তেলেঙ্গানা পুলিশ (Police) আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আরও পড়ুন: পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

২০২৫ সালের মে মাসে প্রাক্তন দলীয় প্রধান নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসভরাজুর (Basavaraju) মৃত্যুর পর দেবজিকে সাধারণ সম্পাদক করা হয়। করিমনগরের (Karimnagar) বাসিন্দা দেবজি আশির দশক থেকেই মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তেলেঙ্গানায় এই আত্মসমর্পণ সম্পূর্ণ হলে সেটিই হবে রাজ্যে সর্বোচ্চ পদমর্যাদার কোনও মাওবাদী নেতার আত্মসমর্পণ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...