পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল থেকে পাকিস্তানের হাতে গ্রেফতার বাংলার তিন মৎস্যজীবী পরিবারের একমাত্র উপার্জনের মানুষগুলো কীভাবে ফিরবে বাড়ি, তা নিয়ে চরম আশঙ্কায় প্রতিটা দিন কাটছে তাঁদের। এবার রাজ্য সরকারের কাছে নামখানার তিন মৎস্যজীবীকে ফিরিয়ে আনার আবেদন তিন পরিবারের। গুজরাট উপকূল পেরিয়ে গ্রেফতার হওয়ায় বিজেপির গুজরাট সরকারও উদাসীন এই বিষয়ে।
Sponsored

গুজরাট উপকূল (Gujrat Coast) থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেন বাংলার তিন মৎস্যজীবী। তারা পাকিস্তান নেভির হাতে আটক হয়। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) নামখানার নাদাভাঙ্গা গ্রামের ওই তিন মৎস্যজীবী প্রায় তিন বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি। বন্দি তিন মৎস্যজীবী হলেন তপন মহাপাত্র, কাশীনাথ মণ্ডল এবং দিলীপ বাগ। পেটের তাগিদে তাঁরা গুজরাটে কাজ করতে গিয়েছিলেন। ২০২৩ সালে সেখান থেকে একটি ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যান। মাছ ধরার সময় ট্রলারটি ভুল করে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে বলে পরিবার সূত্রে জানা গেছে। এরপরই পাকিস্তান নেভি তাঁদের আটক করে। আরও পড়ুন: বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!
পরিবারের দাবি, আটক হওয়ার প্রায় ২০ দিন পর প্রথমবার তাঁরা বিষয়টি জানতে পারেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে চিঠির মাধ্যমে শেষবার যোগাযোগ হয়েছিল। তারপর থেকে আর কোনও খবর মেলেনি। তাঁরা কেমন আছেন, কবে ফিরবেন—কোনও তথ্যই আর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, গত তিন বছরে তাঁরা স্থানীয় নেতা-মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে একাধিকবার গিয়েছেন। লিখিত আবেদনও করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও দফতর তাঁদের খোঁজ দিতে বা ফিরিয়ে আনার নিশ্চয়তা দিতে পারেনি।
নামখানার ওই তিনজনই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁদের অনুপস্থিতিতে তাঁদের পরিবারগুলিকে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সংসার চালানো থেকে সন্তানদের পড়াশোনা—সবকিছুই এখন অনিশ্চিত। বিশেষ করে তাঁদের স্ত্রীরা সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। নিয়মিত আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ধারদেনা আর অভাবই এখন নিত্যসঙ্গী। পরিবারের সদস্যরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, দ্রুত উদ্যোগ নিয়ে তাঁদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
এর আগে বাংলাদেশে আটক বাংলার মৎস্যজীবীদের বারবার রাজ্যের প্রশাসনের উদ্যোগে কেন্দ্রের সহযোগিতায় ফিরিয়ে আনা হয়েছে। যেহেতু বাংলার জলসীমান্তে সেই সব ঘটনা ঘটেছে, ফলে বাংলার প্রশাসনের পক্ষে উদ্যোগ নেওয়াও সহজ হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতেও শ্রীলঙ্কা থেকে দেশের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ঘটনা বারবার ঘটেছে। কিন্তু ২০২৩ সালের এই ঘটনা গুজরাটের উপকূলের। ফলে বিজেপি শাসিত গুজরাট সরকার যে বাংলার মানুষের জন্য কোনও উদ্যোগ নেবে না, তা যেন নিশ্চিত হয়ে গিয়েছে এই পরিবারগুলি।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
